মুক্তি পেল তথাগতর স্থির চিত্র প্রদর্শনীর টিজার পোস্টার

0
794

 

News Hungama

কলকাতা, মে 2, 2022,খবর News Hungama:

এই মে মাসেই অনুষ্ঠিত হতে চলেছে সেলিব্রিটি ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষের বার্ষিক স্থির চিত্র প্রদর্শনী।। ২০১৩ সাল থেকে প্রতি বছরই নানান তারকা মূখদের নিয়ে বার্ষিক স্থির চিত্র প্রদর্শনী করে আসছেন তথাগত।। ২০১৯ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে মডেল হিসেবে রেখে আয়োজন করেছিলেন প্রদর্শনী অ্যাওয়েটিং।। তবে তারপর করোনা পরিস্থিতিতে পর পর ২ বছর এই প্রদর্শনী আয়োজন করা সম্ভব হয় নি।। এ বছর করোনার দাপট স্বাভাবিক অনেকটাই, আর তাই এই বছর আবারও নিজের স্থির চিত্র প্রদর্শনী নিয়ে তৈরী তথাগত।। এবারে তার স্থির চিত্র প্রদর্শনীতে দুইজন মুখ।। একজন অভিনেত্রী অনুশা বিশ্বনাথন, অপরজন মডেল সৌম্যশ্রী ব্যানার্জী।। তাদের দুজনের মধ্যে দিয়ে দুই সখির জীবন ফুটিয়ে তুলতে চলেছেন তথাগত।। ৪০- ৫০ টি ফ্রেমে তুলে ধরতে চলেছেন ইউনিক এক কাহিনী।। এ বিষয়ে তথাগত জানালেন, “মে মাসেই আমরা আমার স্থির চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত করতে চলেছি।। কবে কোথায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে সেটা ক্রমশ প্রকাশ্য।। আর দুই সখীর জীবনের কোন গল্প প্রকাশিত হবে সেটা জানতে গেলে আসতেই হবে প্রদর্শনীতে।। সঙ্গে থাকবে আরো চমক।।” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে মুক্তি পেয়েছে এই প্রদর্শনীর প্রথম টিজার, দর্শকদের মন কাড়ছে সেই টিজার পোস্টার।। এখন অপেক্ষা শুধু এই প্রদর্শনী চাক্ষুষ করে নেওয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here