মিড ডে মিলের থালা বাসন সহ বই চুরির ঘটনা নদীয়ার বিদ্যালয়ে

0
769

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 18, 2022, খবর News Hungama

মিড ডে মিলের চাল, ডাল নয়, চুরি গেছে থালা বাসন সহ প্রায় 4 বস্তা বই–এমন অভাবনীয় ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে।

শিক্ষক শিক্ষিকারা স্কুলে ঢুকে যখন দেখতে পান একাধিক ঘরের তালা ভাঙ্গা তখনই সন্দেহ করেন এবং ভিতরে ঢুকে দেখেন প্রয়োজনীয় নথিপত্র সহ বেশ কিছু অর্থ চুরি যায়। শুধু তাই নয়, চুরি যায় থালাবাসনও। এরপর স্কুল কর্তৃপক্ষ শান্তিপুর থানায় ফোন করে সমস্ত বিষয়টি জানায়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেন। এইভাবে স্কুলের পাঁচিল টপকে ভিতরে ঢুকে তালা ভেঙ্গে চুরির ঘটনায় একদিকে যেমন স্কুল কর্তৃপক্ষ অবাক তেমনি এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here