পেনশনের অভাবে আত্মঘাতী প্রাক্তন প্রধান শিক্ষক –মুখ খুললেন ব্রাত্য বসু

0
664

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 18, 2022, খবর News Hungama

2019 সালে শিক্ষারত্ন সম্মানে ভূষিত হলেও অবসরের 3 বছর পরেও পেনশন চালু হয়নি। আর এরই জেরে আত্মাঘাতী হলেন প্রাক্তন প্রধান শিক্ষক সুনীল কুমার দাস। তার স্ত্রী জানিয়েছেন, বারবার বিকাশ ভবনে ও স্কুলে গিয়েও কোন লাভ হয়নি। পেনশন চালু হয়নি। পরিবারের তরফে জানানো হয়েছে, শেষ দিকে তিনি খুব মনমরা হয়ে থাকতেন। বাড়িতে কারোর সাথে সেভাবে কথা বলতেন না। এ ব্যাপারে মুখ খুলেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ঘটনাটি কে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন ওই শিক্ষকের পেনশন সংক্রান্ত বিষয়ে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে দফতরের বিশেষ সচিবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক কটাক্ষ শুরু হয়ে গেছে। বিজেপি নেতা রাহুল সিনহা মন্তব্য করেছেন ঘুষ না দিলে যেমন এখন কেউ চাকরি পায় না তেমনই ঘুষ না দিলে এখন পেনশন ও চালু হয়না। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের কঠোর শাস্তি চেয়েছেন তিনি। তবে একটাই প্রশ্ন বারবার উঠে আসছে, হেয়ার স্কুলের প্রাক্তন শিক্ষকের আত্মঘাতীর জন্য দায়ী যে পেনশন তা অবসরের 3 বছর পরেও কেন চালু হল না?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here