ফ্লিপকার্ট শুরু করলো বিগ সেভিংস ডেজ , দেখুন বিস্তারিত

0
765

 

News Hungama

কলকাতা, মে 4, 2022 খবর: সৌম্যদীপ কর

দিন যতো এগোচ্ছে অনলাইন কেনাকাটার উপর মানুষের চাহিদা বাড়ছে। ছোটো থেকে বড়ো, সবার পছন্দের জিনিস এখন রয়েছে হাতের মুঠোতেই। অনলাইন কেনাকাটার জন্য ভারতে বেশ কয়েকটি ই – কমার্স সংস্থা রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট গ্রাহকদের জন্য একাধিক নতুন নতুন অফার নিয়ে হাজির হয়।

এরকমই এক অফার দিচ্ছে ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট বিগ সেভিংস ডেজ সেল শুরু হচ্ছে ৪ ঠা মে থেকে। এই অফার চলবে আগামী ৯ ই মে পর্যন্ত। এই অফারে বেশ কিছু জিনিসপত্রের দাম থাকবে সাধারণ দামের থেকে বেশ খানিকটা কম। এছাড়াও থাকবে বিভিন্ন ডিল। স্মার্টফোন ছাড়াও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের উপর থাকবে আকর্ষণীয় ছার।

ফ্লিপকার্ট এর যারা প্লাস মেম্বার আছেন তারা সর্বসাধারণের সেল শুরু হবার ২৪ ঘণ্টা আগে থেকেই কেনাকাটার সুযোগ পাবেন। এছাড়াও যেসব গ্রাহকদের কাছে SBI এর ক্রেডিট কার্ড আছে এবং SBI এর ট্রানজেকসন এর মাধ্যমে কিনবেন তারা অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। জনপ্রিয় স্মার্টফোন স্যামসং এফ ২২, রিয়েলমি সি ২০, পোকো এম ৩ এবং আইফোনের মতো ফোনেও থাকছে আকর্ষণীয় ছার। এছাড়াও এই ই-কমার্স সংস্থা এই সেল নিয়ে তাদের ওয়েবসাইটে বিস্তারিত শেয়ার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here