ঘাস নাকি পদ্ম , কোন ফুলে মুকুল ?

0
779

 

News Hungama

কলকাতা, মে 4, 2022 খবর: সৌম্যদীপ কর

২০২১ এর বিধানসভা ভোটের আগে একাধিক নেতা, মন্ত্রীরা তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগ দেওয়া শুরু করেন। কিন্তু ভোটের ফলাফল ঘাসফুল এ আসতেই পুরোপুরি উল্টো ছবি ধরা পরে। এরই মধ্যে অন্যতম নাম হলো মুকুল রায়। বিধানসভা ভোটের আগে নয়, ২০১৭ সালে বিজেপি তে যোগদান করেন তৎকালীন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। ২০১৯ এর লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করাই বিজেপির তরফ থেকে পুরস্কার পান মুকুল। এমনকি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও হন তিনি

২১ এর বিধানসভা ভোটে বিজেপির হয়ে টিকিট পান মুকুল। বিজেপির টিকিটে কৃষ্ণগর উত্তর কেন্দ্র থেকে জয়লাভ করে বিধায়ক হন তিনি।এরপর ২১ এর ভোটের ফলাফলের পরই পুরানো দলে ফিরে আসেন মুকুল রায় সহ তার পুত্র শুভ্রাংশু। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিজে দলে স্বাগত জানান।

তৃণমূলে ফেরার পর মুকুলের বিধায়ক পদ খারিজ করতে তৎপর হয় গেরুয়াশিবির। বিধানসভা অধ্যক্ষকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন , মুকুল জয়লাভ করেছিল বিজেপির টিকিট থেকে, কিন্তু তিনি এখন এই মুহূর্তে বিজেপি ছেড়ে পুরনো দলে ফিরে গেছেন, সেই জন্য মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা হোক। এই মামলার ১২ বার শুনানির পরেও মামলাটি সুপ্রিম কোর্ট অবধি যায়।

৪ ঠা মে বুধবার, এই মামলা চলাকালীনই তৃণমূলে যোগদানের পক্ষে প্রমাণ দেন শুভেন্দু। শুভেন্দু অধিকারী তার টুইটার অ্যাকাউন্ট থেকে বুধবার দুপুরে একটি ভিডিও পোস্ট করেন। শুভেন্দু দাবি করেন মঙ্গলবার কলকাতার মেট্রো পলিটনে একটি নতুন তৃণমূল কার্যালয় উদ্বোধন করতে যান তিনি। মুকুল রায় কে নিয়ে একটি কবিতা লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মুকুলের বিরুদ্ধে দলত্যাগবিরোধি আইন সংক্রান্ত মামলা চলছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিধানসভার স্পিকারকে পুনর্বিবেচনার নির্দেশ দেন। ফের এই মামলার শুনানি করেন বিধাসভার স্পিকার। আগামী ৬ ই মে এই মামলার আবার শুনানি হবার কথা রয়েছে। মুকুলের দাবি বিজেপিতেই রয়েছেন তিনি কিন্তু পাল্টা গেরুয়া শিবির এর অভিযোগ এখন তৃণমূলে রয়েছেন মুকুল। রাজনীতির অন্দরে এই নিয়ে শুরু হয়েছে বেশ জল্পনা

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here