পড়ুয়াদের গরমে সচেতন করতে অভিনব উদ্যোগ শিক্ষকের

0
769

 

News Hungama

কলকাতা, মে 3, 2022 খবর: সৌম্যদীপ কর

এ রাজ্যের দক্ষিণবঙ্গে গত দু-তিন ধরে বৃষ্টি সাথে কালবৈশাখী হয়েছে। ফলে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমেছে। কিন্তু দুপুরের রোদে অস্বস্তি বাড়ছে আমজনতার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২ রা মে থেকে সমস্ত স্কুল, কলেজ গুলিতে ছুটি ঘোষণা করেন। এই তীব্র গরমে যাতে স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের কোনরকম দুর্ঘটনা না ঘটে।

শুধু পশ্চিমবঙ্গেই না, গরম সাথে লু এর তীব্রতা লক্ষ্য করা গিয়েছে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে। সেখানে কোথাও কোথাও আবার তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। এই গরমের মাঝেও অভিনব পদ্ধতি লক্ষ্য করা গেলো এক স্কুলে।

ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর জেলার মালদহ গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে। এই গরমে স্কুলের বাচ্চাদের গরম এবং লু থেকে সতর্ক করার জন্য অভিনব পদ্ধতিতে গান বাঁধলেন ওই স্কুলের এক শিক্ষক। বৈদ্যনাথ রজক নামের ওই শিক্ষক গলায় দুটি বোতল ঝুলিয়ে এবং ব্ল্যাকবোর্ডে লু লিখে গান শোনালেন স্কুলের পড়ুয়াদের।

বলিউডের একটি গানের সুরে গান গেয়ে গরম নিয়ে সচেতন করতে দেখা যায় ওই শিক্ষককে। গান শুনে মজেছে বাচ্চারাও এবং হাততালি দিতেও দেখা যায়। ভিডিওটি ‘টিচার্স অফ বিহার’, এই ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। তাপপ্রবাহ সম্পর্কে কচিকাঁচাদের সচেতন করতে ওই শিক্ষকের এই উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here