ইডি দপ্তর থেকে বেরিয়ে নতুন রূপে অভিষেক —-মন্তব্য,কেউ ইডির ভয় দেখানোর ভাবনা ভাবলে ভুল করবে

0
646

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 4, 2022, খবর News Hungama

কয়লা পাচার কান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২রা সেপ্টেম্বর শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি।সেই মতো নির্ধারিত সময়ের আগেই গন্তব্যস্হলে পৌঁছে যান অভিষেক। দীর্ঘ প্রায়৭ ঘন্টা জেরার পর বাইরে বেরিয়ে অভিষেক বলেন’যদি ভাবেন ইডির জুজু দেখিয়ে আমাকে ভয় দেখাবেন, তাহলে ভুল করবেন’।অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর আগে দুবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় এজেন্সির জেরার সম্মুখীন হয়েছেন।এবার কলকাতায় গিয়ে হাজিরা দিয়েছেন।তিনি জানিয়েছেন তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন।তিনি নাম না করেই কিছুজনকে তোপ ও দেগেছেন।পরিস্কার জানিয়েছেন, সিবিআই, ইডি দিয়ে ধমকে চমকে ভয় দেখিয়ে তৃণমূল কে চুপ করিয়ে রাখা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here