সম্ভাবনা নতুন টেট পরীক্ষার—-এমনই ইঙ্গিত প্রাথমিক শিক্ষা পর্ষদের

0
757

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 4, 2022, খবর News Hungama

পুরাতন সবকিছু কে পেছনে ফেলে রেখে নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।সেই অনুযায়ী জেলাভিত্তিক পরীক্ষা কেন্দ্রের তালিকা ও চেয়ে পাঠানো হয়েছে।যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল জানিয়েছেন প্রস্তুতি শুরু করলে ও পরীক্ষা কবে হবে তা এখনই বলা যাবে না। তবে টেট পরীক্ষা , আগের টেট পাশ করে থাকা ছেলে মেয়েরা চাইছে না। তাদের কেউ সভাপতি কে অনুরোধ করেছে যাতে টেট পরীক্ষা না নেওয়া হয়।কেউ আবার মেসেজ করে নতুন টেট পরীক্ষা হলে আত্মহত্যার হুমকি দিয়েছে। তবে নতুন সভাপতি জানান, তিনি চান প্রত্যেক বছর যেন টেট পরীক্ষা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here