অনুব্রত মন্ডল এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মলয় পিটের

0
658

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 22, 2022, খবর News Hungama

স্বাধীন ট্রাস্টের মালিক মলয় পিট। স্বাধীন ট্রাস্টের দু দুটো গাড়ি ব্যবহার করতেন অনুব্রত। কেষ্টর ভোলে ব্যোম রাইস মিলে ওই দুটি গাড়ি মিলেছে। এ মিলে যে পাঁচটি বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে তার সম্পর্কে খোঁজ খবর করতে গিয়েই খোঁজ পাওয়া যায় মলয় পিটের। মলয় পিটের বক্তব্য পিছিয়ে পড়া জেলা বীরভূমের যাতে উন্নতি হয় তার জন্য অনুব্রতের সঙ্গে সুসম্পর্ক ছিল এবং ট্রাস্টের দুটি গাড়ি ও ব্যবহার করতে দিতেন। তবে অনুব্রত র টাকা মলয় পিটের ট্রাস্টে বা মেডিক্যাল কলেজ করার কাজে ব্যবহার করা হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে বলেন কেষ্টকে কেবল টাকা নিতেই দেখেছেন… কেষ্ট যে টাকা দিতে পারে এই ধারণাই মলয় পিটের ছিল না। তবে কাজ করতে গিয়ে কোন সমস্যায় পড়লে কেষ্ট আইনি দিক থেকে সমস্যার সমাধান করে দিতেন এমনটা জানিয়েছেন মলয় পিট। তবে কেষ্ট মাঝে মাঝেই তার কাছে টাকা চাইতেন এমন কথা ও বলেন মলয় পিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here