অনুব্রত র আত্মীয়ের নামে বিলাসবহুল রিসর্ট–গরু পাচারের টাকা লগ্নি?

0
776

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 22, 2022, খবর News Hungama

অনুব্রত মন্ডল এর নামে একাধিক রাইস মিলের খোঁজ পাওয়া গেছে। তার ঠিক কত সম্পত্তি কত দিকে আছে তাও একে একে উঠে আসছে তদন্তে। এবার খোঁজ পাওয়া গেল এক বিলাসবহুল রিসোর্টের। তবে এই রিসোর্টের মালিক কেষ্ট নয়। জানা যাচ্ছে এর মালিক অনুব্রত মন্ডল এর ভাগ্নে রাজা ঘোষের স্ত্রী পারমিতা ঘোষ। এই রকম একটা বিলাসবহুল রিসোর্ট বানাতে কি পরিমান লগ্নির প্রয়োজন তা যে কেউ আন্দাজ করতে পারবে।ঠিক এই প্রসঙ্গে রাজা ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন লোন করে এই রিসোর্টটি বানানো হয়েছে। অন্য দিকে রিসোর্ট এর ম্যানেজার বলছেন তিনি কেবল পারমিতা ঘোষ কেই চেনেন, ওনার ফ্যামিলির ব্যাপারে কিছু জানেন না… এখন প্রশ্ন উঠছে এত লুকোছাপা কি জন্য? শুধু তাই নয়, এলাকার পিচ রাস্তার ধার ঘেঁষে তৈরি করা হয়েছে রিসোর্টের বাইরের দিকের রাস্তা যেটা আইন সম্মত নয়। এখন প্রশ্ন উঠছে তাহলে কি আইন মেনে রিসোর্টের বাইরের দিকের টাইলস বসানো রাস্তা তৈরি করা হয়নি?নাকি কোন প্রভাবশালীর আওতায় থেকে এসব করা হয়েছে। রিসোর্টকে ঘিরে চাঞ্চল্যকর একাধিক প্রশ্ন উঠছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here