Home Blog Page 41

রিটেল লোন ব্যবসার পরিমাণ ৮৭% বৃদ্ধি পেলো বন্ধন ব্যাঙ্ক এর

News Hungama ৩০ জুন, ২০২৩ :

গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে মোট আমানতের পরিমাণ ১৬.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১.০৮ লক্ষ কোটি টাকা
– মোট আমানত-এর মধ্যে রিটেল ব্যবসার পরিমাণ ৭১ শতাংশ
– কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) অনুপাত রয়েছে ৩৬ শতাংশে
– গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমাণ ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১.০৩ লক্ষ কোটি টাকা

কলকাতা, ১৪ জুলাই, ২০২৩ : বন্ধন ব্যাঙ্ক আজ চলতি ২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করল ৷ ব্যাঙ্কের বহুমুখীকরণের পরিকল্পনা অনুসারে, ব্যাঙ্কের রিটেল লোন বুক এর পরিমাণ ৮৭% বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে রিটেল ব্যবসার পরিমাণ ৭১ শতাংশ। এই ত্রৈমাসিকে ব্যাঙ্ক এক উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে – ৮ বছরেরও কম সময়ে ব্যাঙ্ক তার শাখার সংখ্যা তিনগুণ করেছে। একই সময়ে মোট ব্যবসার পরিমাণ বেড়েছে ২.১১ লক্ষ কোটি টাকার বেশি। ডিস্ট্রিবিউশনের সম্প্রসারণ এবং অনুকূল পরিচালন পরিবেশের সাথে ব্যাঙ্ক এই ত্রৈমাসিকে সুষম ব্যবসায়িক বৃদ্ধি প্রত্যক্ষ করেছে।

গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত এবং ঋণ) ৩১ মার্চ, ২০২৩ তারিখ অবধি ১১% বৃদ্ধি পেয়ে ২.১১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে ৷ ভারতবর্ষের ৩৬টির মধ্যে ৩৪টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে থাকা মোট ৬১৪০ টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে তিন কোটির বেশি গ্রাহককে পরিষেবা দিয়ে চলেছে বন্ধন ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কে বর্তমানে কর্মরত রয়েছেন ৭২০০০ এর বেশি কর্মচারী।

গত আর্থিক বছরের সমকালের তুলনায় চলতি FY24 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের ডিপোজিট বুক ১৬% বৃদ্ধি পেয়েছে । ব্যাঙ্কে মোট আমানতের পরিমাণ বর্তমানে ১.০৮ লক্ষ কোটি টাকা। বর্তমানে কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) অনুপাত বর্তমানে ৩৬ শতাংশ। গত আর্থিক বছরের একই ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্ক প্রদত্ত ঋণের পরিমাণ প্রায় ৭% বৃদ্ধি পেয়েছে। মোট প্রদত্ত ঋণের পরিমাণ এখন ১.০৩ লক্ষ কোটি টাকা। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে , বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন ১৯.৮% , যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।

আর্থিক ফলাফলের বিষয়ে প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও শ্রী চন্দ্র শেখর ঘোষ বলেন, “আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকটি ব্যাঙ্কের জন্য একটি খুব ভারসাম্যপূর্ণ ত্রৈমাসিক। ব্যাঙ্কের বহুমুখীকরণ পরিকল্পনা অনুসারে, ব্যাঙ্ক তার রিটেল ব্যাঙ্কিং পোর্টফোলিও আরও বিস্তারের দিকে মনোনিবেশ করছে। গত বছর এবং এই বছর শুরু হওয়া সমস্ত নতুন ব্যবসায়িক অভিমুখ গুলির থেকে এই আর্থিক বছরে ভালো ব্যবসা পাওয়ার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।”

ব্যাঙ্ক পূর্ব ও উত্তর পূর্বের মূল ব্যবসায়িক ক্ষেত্রের বাইরে তার উপস্থিতি প্রসারিত করে চলেছে। বন্ধন ব্যাঙ্ক এসএমই লোন, গোল্ড লোন,পার্সোনাল লোন এবং গাড়ির লোনের মতো ক্ষেত্রে নিজের পোর্টফোলিও বিস্তার করে চলেছে। কমার্শিয়াল ভেহিকেল লেন্ডিং এবং ব্যবসার জন্য লোন এগেইনস্ট প্রপার্টি এর মতো নতুন নতুন ক্ষেত্রেও ব্যাঙ্ক ব্যবসা সম্প্রসারণ করছে।

 

মুক্তির অপেক্ষায় রহস্যে ঘেরা বাংলা কাহিনীচিত্র রহস্য দ্বীপ

কোলকাতা (৫ জুলাই ‘২৩):- মুক্তির অপেক্ষায় ‘হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউজ’ নিবেদিত কল্প কাহিনী নির্ভর বাংলা কাহিনীচিত্র ‘রহস্য দ্বীপ’। পশ্চিমবঙ্গের বুকে এই কাহিনীচিত্র মুক্তি পাচ্ছে আগামী ১৪ জুলাই।

আজ প্রেস ক্লাব কোলকাতা-য় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে এই কাহিনীচিত্রের কাহিনী ও চিত্রনাট্যকার তথা প্রযোজক এবং যুগ্ম নির্দেশক ইয়াসমিন ইব্রাহীম এই তথ্য পরিবেশন করেন।
তথ্য পরিবেশনের পাশাপাশি মুক্তির অপেক্ষায় প্রহর গোনা কাহিনীচিত্রের আজ পোস্টার উন্মোচনও করা হয়।

আজকের সাংবাদিক সম্মেলনে প্রযোজকের পাশাপাশি উপস্থিত ছিলেন অপর নির্দেশক সর্বজিৎ মণ্ডল, সহযোগী নির্দেশক সমীর সহ এই কাহিনীচিত্রের শিল্পীগণ।

‘রহস্য দ্বীপ’-এর অপর নির্দেশক সর্বজীৎ মণ্ডল জানিয়েছেন, “১ ঘণ্টা ৫৯ মিনিটের এই কাহিনীচিত্রে বিভিন্ন চরিত্রে দেখা যাবে অরূপ মণ্ডল, রাজু মজুমদার, সোমা চক্রবর্তীর মতো অভিনেতা অভিনেত্রীকে।”

সাংবাদিক সম্মেলনে সস্ত্রীক উপস্থিত থেকে কোলকাতার অন্যতম স্বনামধন্য আলোকচিত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ অনুপম হালদার নিজের বক্তব্যে জানিয়েছেন, “উপযুক্ত রাঁধুনির সহায়তায় যেমন রান্না লোভনীয় হয়ে ওঠে, ঠিক তেমনই ভালো কাহিনী এবং প্রথিতযশা নির্দেশকের নির্দেশনায় যে কোনো কাহিনীচিত্রই সফল হতে পারে। আশা করব এই কাহিনীচিত্রও বাংলার দর্শকদের সমাদর লাভে বঞ্চিত হবে না।”
অপরদিকে শ্রী হালদারের স্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের আর এক যুগ্ম আয়োগ পাঞ্চালি মুন্সি আশা প্রকাশ করে বলেছেন “এই চলচ্চিত্র বাঙালী সিনেমা প্রেমী জনগণের মনে চিরস্থায়ী জায়গা পেলেই ভালো লাগবে।”

বলে রাখা ভালো, ভিন গ্রহের প্রাণীদের নিয়ে ছোটোদের উপযোগী করে টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর প্রবীণ ও নবীন শিল্পীদের সমন্বয়ে তৈরি হয়েছে ‘রহস্য দ্বীপ’।

সেনকো গোল্ড লিমিটেডের আইপিও এর পাবলিক সাবস্ক্রিপশন 4 জুলাই শুরু হচ্ছে

গয়নার কোম্পানি সেনকো গোল্ড লিমিটেডের 405 কোটি টাকার আইপিও পাবলিক সাবস্ক্রিপশন 4 জুলাই, 2023 শুরু হচ্ছে । এই আইপিও-তে 270 কোটি টাকা পর্যন্ত ইক্যুইটি শেয়ারের নতুন ইস্যু বাজারে আনা হবে। এছাড়াও সেলিং শেয়ারহোল্ডার – সাইফ পার্টনারস ইন্ডিয়া IV  (SAIF Partners India IV Ltd) -এর 135 কোটি টাকার পর্যন্ত ইক্যুইটি শেয়ারের অফার ফর সেল (OFS)রয়েছে। বিনিয়োগকারীরা 6 জুলাই পর্যন্ত এই সংস্থার আইপিও-তে বিডিংয়ের সুযোগ পাবেন।

কোম্পানি এই পাবলিক অফারে ইকুইটি শেয়ার প্রতি 301-317 টাকার প্রাইস ব্যান্ড নির্ধারণ করা হয়েছে। বিনিয়োগকারীরা সর্বনিম্ন 47 টি শেয়ারের জন্য বিড করতে পারবেন। এরপর 47 টি শেয়ারের গুণিতকে বিনিয়োগ করা যেতে পারে।

ফ্রেশ ইস্যু থেকে প্রাপ্ত আয়ের 196 কোটি টাকা কোম্পানির কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে ব্যবহার করা হবে এবং বাদ বাকি জেনারেল কর্পোরেট কাজে জন্য খরচ করা হবে।

সেনকো গোল্ড পূর্ব ভারতের বৃহত্তম সংগঠিত জুয়েলরি রিটেলর । সংস্থাটি প্রাথমিকভাবে সোনা, হীরে, প্ল্যাটিনামের গয়না এবং রুপো ছা়ড়াও  বিভিন্ন মূল্যবান ধাতু বিক্রি করে। সংস্থাটির  পণ্যগুলি ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’ ট্রেড নামের অধীনে শোরুম এবং কোম্পানি ওয়েবসাইট www.sencogoldanddiamonds.com  ছাড়াও বিভিন্ন অনলাইন প্লাটফর্ম  থেকে বিক্রি করা হয়।

কোম্পানিটির দেশের 13টি রাজ্যে 4.50 লক্ষ বর্গফুটেরও বেশি জায়গা জুড়ে 136টি শোরুম রয়েছে। এর মধ্যে 75 টি কোম্পানির এবং বাকি 61টি শোরুম ফ্রাঞ্চাইজির।

আইআইএফএল সিকিউরিটিস লিমিটেড, এম্বিট  প্রাইভেট লিমিটেড এবং এসবিআই ক্যাপিটাল মার্কেটস লিমিটেড এই অফারের বুক রানিং লিড ম্যানেজার্স।

Bengal contributes one third of all mining productions in India – Shri Anurag Srivastava, IAS, Secretary, Department of Industry Commerce Enterprises, Government of West Bengal -ASSOCHAM Indian Mining & Minerals Conclave 2023-

Kolkata, 30th June 2023: “Bengal contributes one third of all mining productions in India” said Shri Anurag Srivastava, IAS, Secretary, Department of Industry Commerce Enterprises, Government of West Bengal, while addressing the gathering in Indian Mining and Minerals Conclave & Business Excellence Awards 2023, hosted by The ASSOCIATED CHAMBERS OF COMMERCE AND INDUSTRY (ASSOCHAM) in Kolkata today.

The minerals and mining industry, since inception, has always been the core hub for industrialization and economic development of any country. As of FY 22, mineral production was estimated at Rs.1,90,392 crore (US$ 24.95 billion) and the number of reporting mines were 1425 approx. which handles a significant production of metallic and non-metallic minerals as well as mineral fuels. The FDI inflow in the mining sector as of FY 22 is US$ 3.40 billion approx. and coal production is US$ 27.73 million approx.

The Indian Mining & Minerals Conclave served as a platform for the senior government officials, top industry leaders, MSMEs, Startups, etc. from the mining sector to discuss policies, practices, business developments, management strategies, etc. to strengthen the entire ecosystem of minerals and mining, including the mining machinery manufacturing business. ASSOCHAM & ICRA jointly released a knowledge report on the industry.

Eminent dignitaries & speakers such as Shri Anurag Srivastava, IAS, Secretary, Department of Industry Commerce & Enterprises, Govt. of West Bengal, Mr. Arun Kumar Shukla, Chairman & Managing Director, Hindustan Copper Ltd., Mr. Sanjeev Kumar Singh, Director(Mining), Hindustan Copper Ltd., Mr. Ritabrata Ghosh, Vice President &  Sector Head, Corporate Sector Rating, ICRA Limited, Mr. Sunil Chaturvedi, Group Chairman, Gainwell Commosales Pvt. Ltd., Mr. Sanjiv Ganeriwala, Jt. Managing Director, Maheshwari Mining Pvt. Ltd., Mr. Soham Misra, Chairman, ASSOCHAM Iron & Steel Sub Council East was present to enlighten the audience.

Mrs. Perminder Jeet Kaur, Senior Director, ASSOCHAM East and North East said, “Critical minerals are offering new range of opportunities globally”. She also said, “ASSOCHAM meet in partnership with the state is to highlight opportunities that Bengal and Eastern Region offers in this sector, in terms of prospects ranging from exploration to infrastructure development.”

 

Chief Guest, Shri Anurag Srivastava, IAS, Secretary, Department of Industry Commerce Enterprises, Govt. of West Bengal, said “Bengal stands one fifth in India’s total mineral reserve. The Deocha Pachami coal block will soon be operational and is Asia’s biggest. He also shared information with regard to Oil sector, and state plans of development. With the rapid infrastructural development of gas pipelines in the state, our city will soon have 38 lakh PNG connections,” he said

Mr. Arun Kumar Shukla, Chairman & Managing Director, Hindustan Copper Ltd., said, “About 95 minerals are mined in India. In FY 21-22, total mineral export in India was 2.6 lakh crore & import was 15.5lakh crore. Since 2015, Governments have allocated about 133 coal blocks in India and we are expecting an additional 500 million tons of output.”

In his welcome address, Mr Soham Mishra, Iron and Steel Council of Eastern region said, “Technological advancements have transformed the mining and metals sector, revolutionizing exploration techniques, mitigating risks, and enhancing operational efficiency, there is more that can be achieved.”

 

The Government and industry stakeholders are always on a continuous endeavor to develop the mining fraternity to make it more productive, safer, encourage further innovation and make it more sustainable for the future as mining has always been the epicenter for industrial development and growth at national and international level.

On the occasion of the Minerals and Mining Conclave, ASSOCHAM organized The Business Excellence Awards to acknowledge and celebrate the achievements of Corporates and MSMEs (including Startups) and the Best Business practices followed by them, leading to business transformation and sustainability. The Business Excellence Awards are the highest recognition, which has a significant and positive impact.

মিলেট আন্তর্জাতিক বর্ষ, ২০২৩ উদযাপনের উদ্দেশ্যে Eat Right Millet মেলার জন্য FSSAI-এর সাথে অ্যামওয়ে নিউট্রিলাইট-এর সহযোগিতা

কোলকাতা, জুন ২৪, ২০২৩: সঠিক পুষ্টির সাথে একটি সুস্থ দেশ গঠনের দিকে ফোকাসকে শক্তিশালী করে, দেশের অন্যতম প্রধান FMCG ডাইরেক্ট সেলিং কোম্পানি, অ্যামওয়ে ইন্ডিয়া, মিলেট আন্তর্জাতিক বছর, ২০২৩ উদযাপনের জন্য, বিশ্বের এক নম্বর ভিটামিন এবং খাবার সাপ্লিমেন্ট বিক্রেতা , এটির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড, নিউট্রিলাইট-এর মাধ্যমে, Eat Right Millet Walkathon-এর জন্য FSSAI-এর সাথে অংশীদারিত্ব করেছে। স্বাস্থ্য এবং সুস্থতা সংক্রান্ত লিডিং ব্র্যান্ডগুলির মধ্যে একটি হিসেবে, একটি সক্রিয় জীবনধারা ও অধিকার এবং একটি সুষম খাদ্য এবং পুষ্টির পরিপূরকের সাহায্যে পুষ্টির মাধ্যমে সামগ্রিক সুস্থতার গুরুত্ব প্রচার করতে কোম্পানিটি FSSAI-এর সাথে সহযোগিতায় ‘Millet Walkathon’ আয়োজন করেছে।

৩ কিমি ওয়াকাথন কলকাতা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রণবানন্দ সরণি ময়দানে শুরু হয় এবং সেখানেই শেষ হয়। অ্যামওয়ে ইন্ডিয়া এবং FSSAI-এর এই যৌথ প্রচার কলকাতার ফিটনেস-সচেতন নাগরিকদের অপ্রতিরোধ্য অংশগ্রহণ প্রত্যক্ষ করেছে, যারা সঠিক পুষ্টি বেছে নেওয়ার পাশাপাশি সুস্বাস্থ্যের পথে হাঁটছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যেমন FSSAI-এর আঞ্চলিক পরিচালক শ্রী বি. এস. আচার্য, অ্যামওয়ে ইন্ডিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং আন্তর্জাতিক কুস্তিগীর সংগ্রাম সিং, অ্যামওয়ে ইন্ডিয়া’র চিফ মার্কেটিং অফিসার মিঃ অজয় খান্না, এবং মিস্টার চন্দ্র ভূষণ চক্রবর্তী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পূর্ব এবং পশ্চিম অঞ্চল, অ্যামওয়ে ইন্ডিয়া।

এই অ্যাসোসিয়েশন সম্পর্কে বলতে গিয়ে, অ্যামওয়ে ইন্ডিয়া-এর জেনারেল ম্যানেজার, মিঃ আংশু বুধরাজা বলেন, “বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে একটি হওয়া সত্ত্বেও, একটি দেশ হিসেবে স্বাস্থ্যকর হওয়ার দিকে আমাদের অগ্রগতি সবেমাত্র শুরু হয়েছে৷ বিশ্বের জনসংখ্যায় ভারতের উল্লেখযোগ্য অংশের পরিপ্রেক্ষিতে, একটি দেশ হিসেবে বিশ্বে পুষ্টির বিবরণ গঠনে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই দিকে, আমরা আমাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড নিউট্রিলাইট-এর মাধ্যমে সঠিক পুষ্টির গুরুত্ব তুলে ধরেছি, যা প্রকৃতির সেরা এবং বিজ্ঞানের সেরা জিনিসগুলিকে একত্রিত করে৷ আমরা যে খাবার খাই তার মাধ্যমে পুষ্টির প্রয়োজনীয়তাগুলি প্রায়শই পর্যাপ্তভাবে পূরণ হয় না তা বিবেচনা করে, প্রয়োজনীয় পুষ্টিকর সম্পূরকগুলির সাথে একটি সুষম খাদ্য আমাদের স্বাস্থ্যের উন্নতিতে দীর্ঘ পথ যেতে পারে। এটি বোঝার মাধ্যমে, আমরা স্বাস্থ্য এবং সুস্থতার একটি লিডিং ব্র্যান্ড হিসেবে, আমাদের সর্বাধিক বিক্রিত পণ্য যেমন নিউট্রিলাইট অল প্ল্যান্ট প্রোটিন পাউডার, নিউট্রিলাইট ডেইলি, নিউট্রিলাইট সালমন ওমেগা – ৩ এবং নিউট্রিলাইট ক্যাল ম্যাগ ডি প্লাস সহ বিস্তৃত মানের এবং উদ্ভাবনী পুষ্টি সম্পূরক অফার করি। অন্যদের মধ্যে, যা ভারতকে স্বাস্থ্যকর করে তোলার জন্য আমাদের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায়”।

তিনি আরও যোগ করেছেন, “আমি সকলকে জানাতে পেরে গর্বিত যে অ্যামওয়ে ইন্ডিয়া একটি স্বাস্থ্যকর ভারত গড়ার দিকে তার ২৫ বছরের যাত্রা উদযাপন করছে। আমরা আমাদের দেশে সুস্থ জীবনযাপনের প্রচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা স্বাস্থ্য-সচেতন গ্রাহকদের প্রয়োজন-ভিত্তিক সুপারিশগুলি প্রদানের পাশাপাশি মানুষকে আরও ভাল, স্বাস্থ্যকর জীবনযাপনের সহায়তা করতে এই ধরনের উদ্যোগগুলিকে সমর্থন করব। Eat Right Millet Walkathon-এর জন্য FSSAI-এর সাথে আমাদের পার্টনারশিপ Eat Right India আন্দোলনে আমাদের অবদান রাখার একটি দুর্দান্ত সুযোগ। আমরা আশা করি আমাদের যৌথ প্রচেষ্টা পুষ্টির বিপ্লব ঘটাবে এবং মানুষকে স্বাস্থ্যকর খাদ্য পছন্দ করতে অনুপ্রাণিত করবে।”

লোকেদের আরও ভাল, স্বাস্থ্যকর জীবনযাপনে সাহায্য করার লক্ষ্যে এবং আয়ুষ্মান ভারত এবং POSHAN অভিযান-এর মতো ভারত সরকারের মূল কর্মসূচির সাথে একত্রিত হয়ে, অ্যামওয়ে ইন্ডিয়া, নিউট্রিলাইট-এর মাধ্যমে, সঠিক পুষ্টিসহ একটি সুস্থ সক্রিয় জীবনধারা সম্পর্কে সচেতনতা তৈরি করার প্রচেষ্টায়, গত ৫ বছর ধরে FSSAI-এর সাথে তার Eat Right আন্দোলনকে সমর্থন করার জন্য সহযোগিতা করছে।

মিলেট আন্তর্জাতিক বছর, ২০২৩ উদযাপনের জন্য এবং একটি ইন্টারেক্টিভ ও তথ্যপূর্ণ মডেলের মাধ্যমে নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য Eat Right Millet মেলা-র অনুসরণে ওয়াকাথনকে একটি গণআন্দোলন হিসেবে কল্পনা করা হয়েছে।

“নব যুবক সংঘের পরিচালনায় ফাটাকেষ্টর কালীপূজার কাঠামো পূজা” অনুষ্ঠিত হলো কুমারটুলিতে

কলকাতা : সম্প্রতি ও ঐক্যের প্রতীক শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার শুভদিনে “নব যুবক সংঘের পরিচালনায় ফাটাকেষ্টর কালীপূজার কাঠামো পূজা” অনুষ্ঠিত হলো কুমারটুলিতে। সীতারাম ঘোষ স্ট্রিটের ফাটাকেষ্টর কালীপূজা বছরের পর বছর ছোট থেকে বড় সবার মুখে মুখে শোনা যায়।এই বছর এই পুজো ৬৬তম বর্ষে পদার্পণ করল।
কুমারটুলির সকল পল্লীবাসীবৃন্দের সহযোগিতায় এবং ভাস্কর শ্রী মাধব পালের ব্যবস্থাপনায় মঙ্গলবার রথযাত্রার দিন সকালবেলায় ‘মা জবার কাঠামো পূজা’র মধ্য দিয়ে নব যুবক সংঘ ফাটাকেষ্ট কালীপূজার শুভারম্ভ ঘটলো যা ক্লাবের সম্পাদক প্রবন্ধ রায়-এর ঐকান্তিক উদ্যোগে বছরের পর বছর সেই ঐতিহ্যকে বজায় রেখে এগিয়ে চলেছে।
এদিন বিশেষ অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন পৌরমাতা সাধনা দাস , প্রবন্ধ রায়( ফানটা) , সঞ্জয় রায় , মনু গুপ্তা গোপাল সাহা প্রমুখ সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা।
প্রবন্ধ রায় অতীত দিনের বিভিন্ন স্মৃতিকে উসকে দিয়ে এবছরের কালীপূজাকে সর্বাঙ্গীণভাবে আলোকময় ও উজ্জ্বলময় করে তুলতে দর্শনার্থী ও ভক্তদের আহ্বান জানিয়েছেন। ভাস্কর শ্রী মাধব পালের তুলির টানে মা জবার কল্যাণময়ী মূর্তি ও রূপের কাঠামো বিন্যাস শুরু হল পূজার্চনা ও মন্ত্র পাঠের মধ্য দিয়ে। সকাল থেকেই কুমারটুলির পল্লীবাসীবৃন্দের উন্মাদনা লক্ষ্য করা গেছে।

শিল্পী চক্রবর্তীর কাহিনী অবলম্বনে মুক্তি পেতে চলেছে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘মা’

কোলকাতা (২০ জুন ‘২৩):- আগামী ৭ জুলাই কোলকাতার রোটারী সদনে শিল্পী চক্রবর্তী-র কাহিনী অবলম্বনে মুক্তি পাচ্ছে নৃপেন বিশ্বাস প্রযোজিত, প্রদীপ বিশ্বাস পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘মা’।

মঙ্গলবার আইসিসিআর-এ ‘মা’-র পোস্টার লঞ্চ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য সামনে আনা হয়।

পোস্টার লঞ্চ অনুষ্ঠানে মা-র কাহিনীকার, প্রযোজক, পরিচালক ও কুশীলবদের সাথে উপস্থিত ছিলেন এই ছবির অন্যতম অভিনেতা রাজীব বোস, শিশুশিল্পী ঋদ্ধিমা গুহ ও রৌণক গুহ সহ দেব সাহিত্য কুটিরের অন্যতম নির্দেশক রাজিকা মজুমদার।

First time in Eastern India, the largest malignant tumour removed from a uterus

Kolkata, 23rd May 2023: Unaware of the 8kg tumour she was carrying in her uterus, 51-year-old Ms. Debjani De weighed 60kg when she visited and sought medical assistance at Apollo Cancer Centre (ACC) in Kolkata in March 2023. Through a series of tests, ACC Kolkata oncologists diagnosed her with a rare and “highly aggressive” uterine tumour that had invaded her pelvic organs. The only curative option presented to her was a supra-major surgery, necessitating the removal of the tumour, urinary bladder, rectum, and a portion of her distal colon. In fact, the tumour had infiltrated the rectum, sigmoid colon, urinary bladder, and distal ureter.

 

In a major medical breakthrough in Eastern India, the experts at Apollo Cancer Centre (ACC) Kolkata successfully treated a rare and complex case of Uterine Leiomyosarcoma (LSM). In eight hours of marathon surgery, the team of surgical oncologists successfully performed an open radical en bloc resection of the tumour measuring 27x27x23cm, excising all involved organs without any rupture and with minimal blood loss. Leiomyosarcoma primarily affects perimenopausal women between the age group of 45 and 53, and it accounts for 3 to 7% of all uterine cancers.  Among uterine cancers, one of the most common is endometrial cancer. Endometrial cancer, in some cases, may have a correlation with thyroid cancer, but Ms Debjani De was diagnosed with LMS, which is completely different from endometrial cancer and is not related to thyroid malignancy. She was discharged after five days of post-surgical care.

 

The team of doctors from various specialities was led by Dr. Supratim Bhattacharyya, Consultant Surgical Oncology and Dr. Amit Choraria, Consultant Surgical Oncology, Apollo Cancer Centre Kolkata.

 

Sharing his thoughts on the successful rare surgery, Dr. Supratim Bhattacharyya, Consultant Surgical Oncology, Apollo Cancer Centre Kolkata, said, “This was a complex and challenging case that required extensive coordination and teamwork. I am extremely delighted with Mrs. Debjani De’s recovery and satisfied to see how elaborate counselling, keeping the patient well-informed of her various options, and shared decision-making have helped her go through this critical surgery with such ease. Our state-of-the-art facilities and skilled team of doctors made it possible to achieve the desired outcome. Challenging cases like these drive us to do better and push ourselves further to deliver the best care possible to our patients.”

 

Dr. Amit Choraria, Consultant Surgical Oncology, Apollo Cancer Centre Kolkata, adds, “It was the willingness and fighting spirit of the patient along with the teamwork in Apollo Cancer Centre, Kolkata that made the difference. We are happy that Mrs. Debjani came to us at the right time. Any delay would have made the tumour unresectable. All difficult case management requires a good team, and we are blessed to have a brilliant team here in ACC.”

৩ কোটির মাইলফলক অতিক্রম করল বন্ধন ব্যাঙ্ক এর গ্রাহক সংখ্যা

31 মার্চ, 2023-তারিখে ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ 2.17 লক্ষ কোটি

2023 সালের 31 মার্চ তারিখে বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ( আমানত এবং ঋণ ) এর পরিমান গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের সমকালে 11 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 2.17 লক্ষ কোটি টাকা। ভারতবর্ষের 36টির মধ্যে 34টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে থাকা মোট 6,000 টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে তিন কোটির বেশি গ্রাহককে পরিষেবা দেয় বন্ধন ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কে কর্মরত বর্তমান কর্মীসংখ্যা 70,000 এর কাছাকাছি।

FY23 এর শেষ ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট আমানত গত অর্থবর্ষের সমকালের তুলনায় 12 শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট আমানতের পরিমান বর্তমানে 1.08 লক্ষ কোটি টাকা । ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট (কাসা) অনুপাত বর্তমানে 39.3 শতাংশ। গত অর্থবর্ষের সমকালের তুলনায় গ্রাহকদের প্রদত্ত ঋণের পরিমান 10 শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট প্রদত্ত ঋণের পরিমান 1.09 লক্ষ কোটি টাকা।

ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে । বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন 19.8 % শতাংশ, যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।

ব্যাঙ্ক পূর্ব ও উত্তর পূর্বের মূল ব্যবসায়িক ক্ষেত্রের বাইরে তার উপস্থিতি প্রসারিত করে চলেছে। বন্ধন ব্যাঙ্ক এসএমই লোন, গোল্ড লোন,পার্সোনাল লোন এবং গাড়ির লোনের মতো ক্ষেত্রে নিজের পোর্টফোলিও বিস্তার করে চলেছে। কমার্শিয়াল ভেহিকেল লেন্ডিং এবং ব্যবসার জন্য লোন এগেইনস্ট প্রোপার্টি এর মতো নতুন নতুন ক্ষেত্রেও ব্যাঙ্ক ব্যবসা সম্প্রসারণ করছে।

ব্যাঙ্কের আর্থিক ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শ্রী চন্দ্রশেখর ঘোষ বলেন, “গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় এই চতুর্থ ত্রৈমাসিকে প্রভূত ব্যবসায়িক উন্নতি হয়েছে। আমরা আমাদের ক্ষমতা প্রসারণের মাধ্যমে ব্যবসাক্ষেত্রে আরও ভালো প্রভাব বিস্তারের চেষ্টা করছি। আমাদের নতুন ব্যবসা গুলি , যেমন – কমার্শিয়াল ভেহিকেল লেন্ডিং, ব্যবসার জন্য লোন এগেইনস্ট প্রপার্টি, গভর্নমেন্ট বিজনেস অপারেশনস পরবর্তী ত্রৈমাসিকগুলিতে ব্যবসাতে অবদান রাখবে। আমরা সৌভাগ্যবান যে আমরা তিন কোটির বেশি ভারতবাসীর বিশ্বাস অর্জন করতে পেরেছি এবং আমরা তাঁদের স্বপ্ন পূরণের যাত্রায় অংশীদার হতে সদা সচেষ্ট থাকবো।”

মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-এর হাত ধরে আজ উন্মোচিত হল লেখিকা শিল্পী চক্রবর্তী-র রচিত বই খোলা মনে রঙ বেরঙে।

Kolkata: সোমবার লেখিকা শিল্পী চক্রবর্তী-র রচিত বই খোলা মনে রঙ বেরঙে উন্মোচিত হয়। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-এর হাত ধরে আজ উন্মোচিত হল লেখিকা শিল্পী চক্রবর্তী-র রচিত বই খোলা মনে রঙ বেরঙে। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের দুই যুগ্ম আয়োগ অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী সহ অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দিরের অছিপরিষদ-এর কর্ণধার কুশল চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

লেখিকা শিল্পী চক্রবর্তী বলেন :

অনেকদিন থেকেই মনে হচ্ছিল ছোটোদের জন্য কিছু লিখি। ওদের মন ছোঁওয়ার একটু চেষ্টা করি। একটু ওদের কথা জানি। অনেক বিশিষ্ট, গুণী ও সাধারণ ব্যক্তি আমার এই প্রয়াসকে সাধুবাদ দেন ও উৎসাহিত করেন।

আমার কোথায় জানি মনে হচ্ছিল ছোটোরা বোধহয় কোনো বেড়াজালে আটকে গেছে। তাদের সহজাত প্রবৃত্তির বোধহয় সঠিক বহিঃপ্রকাশ হতে পারছে না। এর একটি প্রধান ও অন্যতম কারণ অবশ্যই মোবাইল। শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি না করে আমি বেশ কয়েকজন বাচ্চার মতামত বা মনের কথা জানার চেষ্টা করেছি এবং তাদের গা বক্তব্য সরাসরি এখানে তুলে ধরেছি। এই ছোটোদের মধ্যে মুম্বাই, কলকাতা থেকে শুরু করে মফস্সল বা গ্রামাঞ্চলের ছাত্র ছাত্রীরাও আছে।

অনুরূপভাবে আমি সমাজের বিভিন্ন স্তরের কিছু বিশিষ্ট মানুষের মতামতও (মোবাইল সম্পর্কে) এখানে প্রকাশ করেছি। তুলে ধরেছি তাদের সুচিন্তিত মূল্যবান বক্তব্য।

যথারীতি সম্পূর্ণ বাস্তবতার উপর ভিত্তি করেই লিখতে চেষ্টা করেছি। আমার কবিতা ও ছড়াগুলি।

আমার একটাই কামনা বাচ্চাদের প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে সহজাত শিশুমনেরও বিকাশ হোক।