Home Blog Page 40

‘ফোর্থ ডাইমেনশন ভিস্যুয়াল এফেক্টস প্রাইভেট লিমিটেড টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আজ টালিগঞ্জে ‘ফোর ডিভিএফএক্স অ্যাকাডেমী’ -র সূত্রপাত করল

News Hungama

কোলকাতা (৯ অগস্ট ‘২৩):-
টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আজ টালিগঞ্জে ‘ফোর ডিভিএফএক্স অ্যাকাডেমী’ -র সূত্রপাত করল ‘ফোর্থ ডাইমেনশন ভিস্যুয়াল এফেক্টস প্রাইভেট লিমিটেড’।

সংস্থার কর্ণধার রজত দলুই (Rajat Dolui) জানিয়েছেন, “এতদিন প্রশিক্ষিত ব্যক্তিদেরকেও বিশেষ প্রশিক্ষণ দিয়ে কাজের উপযোগী করে নিতে হচ্ছিল, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার ফলে হাতে কলমে প্রশিক্ষিত উপযুক্ত কর্মী বা শিল্পী পাওয়া সহজসাধ্য হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, কোলকাতায় ভিএফএক্স-র উপযুক্ত কর্মীকুল পাওয়া গেলে কোলকাতার টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অনেক চাহিদা মিটবে বলে আশা করা হচ্ছে।

বলে রাখা ভালো, আগামী কাল থেকে থ্রীডি ও ভিএফএক্স-এর উপর ডিপ্লোমা কোর্স চালু করতে চলেছে ‘ফোর্থ ডাইমেনশন ভিস্যুয়াল এফেক্টস প্রাইভেট লিমিটেড’।
পরবর্তীতে এখানেই শুরু হবে মোশন গ্রাফিক্স, গেমিং, ডিজাইনিং এবং ওয়েবসাইট-এর উপরেও ডিপ্লোমা কোর্স।

‘অকাডেমী অব ফাইন আর্টস’-এ শুরু হল প্রখ্যাত চিত্রকর রবীন বর-এর একক চিত্র প্রদর্শনী

News Hungama

কোলকাতা (৮ অগস্ট ‘২৩):-

মঙ্গলবার ‘অকাডেমী অব ফাইন আর্টস’-এর নর্থ গ্যালারি-তে শুরু হল প্রখ্যাত চিত্রকর রবীন বর-এর একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী ১৪ অগস্ট পর্যন্ত। দর্শনার্থীরা প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই প্রদর্শনী দেখতে পারবেন।

ধর্মতত্ত্ব বিশেষতঃ কৃষ্ণের জীবনের নানা দিক এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। চিত্রকর রবীন বর জানিয়েছেন, “বিভিন্ন মাধ্যম মিলিয়ে মোট ১১৩ টা চিত্রকর্ম এই প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে।”

অভিনেতা তথা বারাসাত বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক চক্রবর্তী ওরফে চিরঞ্জিত, চিত্রশিল্পী সমীর আইচ, সুব্রত গঙ্গোপাধ্যায়, রঞ্জিতকুমার রাউত সহ চিত্র সমালোচক প্রশান্ত দাঁ-র উপস্থিতিতে শুরু হয় এই প্রদর্শনী।

বলে রাখা ভালো, সৃষ্টিশীল চিত্রকর্মের জন্য এর আগে একাধিক সংস্থা থেকে সম্মানিত হয়েছেন চিত্রকর রবীন বর।
আজ প্রদর্শনী স্থলে দর্শনার্থীদের সামনে একই সাথে দুই হাত ব্যবহার করে দুটো পৃথক ছবি একই সাথে এঁকে দর্শনার্থীদের তাক লাগিয়ে দেন চিত্রকর রবীন বর।

মধ্যমগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি মমতা রায় সেন-এর উদ্যোগে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির

মধ্যমগ্রাম (৬ অগস্ট ‘২৩):- “বিজ্ঞানের অগ্রগতির কারণে চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান পাঠানো সম্ভব হলেও এখনো পর্যন্ত কৃত্রিম ভাবে রক্ত উৎপাদন করা সম্ভব হয়নি। আজও যত রক্ত সংগ্রহ করা হয় তার ৫৭ শতাংশ রক্ত থ্যালাসেমিয়ার রোগীদের দিতেই লেগে যায়। তাই আরো বেশি করে রক্তদান করা প্রয়োজন” বলে সমাজকে রক্তদানে আরো বেশি করে এগিয়ে আসার অনুরোধ করলেন ডঃ কাকলি ঘোষ দস্তিদার।

মধ্যমগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি মমতা রায় সেন-এর উদ্যোগে, বারাসাত লোকসভা নির্বাচনী ক্ষেত্রের বিজয়ী সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বারাসাত সাংগঠনিক জেলার সভানেত্রী ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতিতে আজ দ্বিতীয় বর্ষ স্বেচ্ছায় রক্তদান উৎসব তথা স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির সম্পন্ন করল আব্দালপুর হইতে চৌমাথা ই-রিক্সা অপারেটর্স ইউনিয়ন।

আব্দালপুর হইতে চৌমাথা ই-রিক্সা অপারেটর্স ইউনিয়ন-এর তরফ থেকে সম্পাদক অলোক দাস জানিয়েছেন রক্তদান উৎসবে রক্তদান করেছেন ৩৫ জন মহিলা সহ মোট ১০৮ জন।

রক্তদান উৎসবে স্থানীয় সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ব্যানার্জি, মধ্যমগ্রাম শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবায়ন চন্দ, মধ্যমগ্রাম পৌরসভার অন্যতম পৌরপ্রধান পার্ষদ অরবিন্দ মিত্র ওরফে গণা, মধ্যমগ্রাম শহর আইএনটিটিইউসি-র সভাপতি কুমারেশ চক্রবর্তী সহ একাধিক পৌরপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তি।

Empowering Bengal’s Power Sector: IEEMA’s Role in the Transformative Growth Story

4th August 2023, Kolkata: IEEMA, the apex association of manufacturers of electrical, industrial electronics and allied equipment in India, flagged off its `Bengal Power Conclave- 2023’ here today at a function attended by over 250 delegates from Govt. officials, representatives from electrical & allied industry,power utilities and other dignitaries.

A coffee table book “The Bengal Story – A Chronicle of Power & Progress” was formally launched on this occasion. This coffee table book tells the story of the remarkable journey through the power sector of Bengal; the key milestones and achievements.

The Conclave provided a unique platform for experts to share the best practices and deliberate upon key topics such as Energy Pathways, Smart Power Generation, Smart Grid, Transmission & Distribution and Smart Metering Journey.

“The four main important things are Roti, Kapda, Makaan and Bijli. All Power department, Utilities, Industries have to work together. Nothing can be achieved without the support of Industry & IEEMA. He added that tremendous improvement is seen in the last decade.Also India has the second largest Power transmission network in the world. He laid emphasis on the use of renewable energy and pumped hydro storage in the state” stated Mr. R N Singh, Chairman, Damodar Valley Corporation.

“Laid Emphasis on power as the blood line of infrastructure. Hence the increasing demand of power should not hinder our carbon goals. Industry should be acclaimed to Balance Power, both Renewable and The conventional sources of energy.The policy will be pro user and for the investors”statedMr. Praloy Majumdar, WBCS(Exe), Joint Secretary, Department of Power, Government of West Bengal.

“Thrilled to witness the rise of West Bengal as it propels India towards its $5 trillion economy dream! The Gross State Domestic Product (GSDP) of West Bengal for 2023-24 (at current prices) is projected to be Rs 17.19 lakh crore, amounting to growth of 10.6% over 2022-23. Expenditure (excluding debt repayment) in 2023-24 is estimated to be Rs 2,78,622 crore, an increase of 8.6% over the revised estimates of 2022-23, the state’s remarkable progress is commendable. “Let’s celebrate this success story and march towards a prosperous future together!” stated Mr Hamza Arsiwala, President Elect, IEEMA.

Mr. Sunil Singhvi, Vice President, IEEMA appreciated the State Government for a remarkable feat! WBSEDCL’s AT&C Loss has dropped from 29.84% in 2015-16 to an impressive 16.65% in 2021-22. A clear testament to their dedication towards efficient power management and progress. Let’s continue this trend towards a brighter and more sustainable future.

Mr. Devesh Goel, Chairman Eastern Region, IEEMA mentioned that Bengal Power Conclave symbolizes our commitment to a brighter future for the people of Bengal. Together, let’s power progress and shape a prosperous tomorrow.

“The Bengal Power Conclave stands as a testament to Bengal’s unwavering commitment to power the future with innovation, sustainability and progress. It is a transformative journey,” said Ms Charu Mathur, DG, IEEMA.

“May I also assure the Government of West Bengal that IEEMA would be happy to partner with the State Government in Conducting comprehensive market research to understand the current state of the electrical and electronics industry in West Bengal. Identify potential growth opportunities, key players, and challenges in the market. Collaborate on Finding Innovative Startups and facilitating Start-up Conclave and promoting Govt schemes for Startups in West Bengal. We would also like to engage in networking events, trade shows, and conferences to establish connections with industry stakeholders, government officials, and potential customers,” Ms Charu Mathur said in her inaugural address.

The dignitaries present at the Conclave included Mr R N Singh, Chairman,Damodar Valley Corporation, Mr. Praloy Majumdar, WBCS(Exe), Joint Secretary, Department of Power, Government of West Bengal, Mr Hamza Arsiwala, President-Elect, IEEMA, Mr Sunil Singhvi, Vice President, IEEMA&Mr SiddharthBhutoria, NEC Member, IEEMA.

West Bengal achieved 100% household electrification in 2017 and now the focus of the Department of Power is on strengthening the transmission and distribution network in the State along with ambitious plans for the promotion of green/renewable energy and for the installation of grid connected, ground mounted, roof-top and floating solar power plants.

The West Bengal Power Development Corporation Limited leads the Nation among all India Thermal Power Plants based on PLF ranking (FY 22-23) by CEA, Ministry of Power, Govt of India with Bakreswar Thermal Power Station ranked 1st, Santaldih Thermal Power Station ranked 2nd and Sagardighi Thermal Power Plant ranked fifth.

A joint venture between DVC and NTPC RE Ltd. is actively working on Renewable Energy Projects and awarded the contract for setting-up a 10 MW Ground Solar Plant at Koderma along with initiatives of setting up EV Charging Infrastructure. The RE expansion plan includes the addition of 5929 MW through the installation of solar and pump storage projects.

IEEMA, which completed 75 years last year, is an apex body representing Indian Electrical and allied electronics industry with about 1000 members. IEEMA members contribute to more than 95 percent of the power equipment installed in India and represent a turnover of over 50 billion dollars. The Association has played a phenomenal role in the growth of the power sector since independence and is committed to being the torch-bearer of the sectoral transformation plans for electricity and the energy sector

অভিজিৎ পাল-এর ভাবনা, কাহিনী, চিত্রনাট্য ও সঙ্গীত অবলম্বনে ইউটিউব চ্যানেল ‘এফ এম ডি মিউজিক বাংলা’

কোলকাতা (২ অগস্ট ‘২৩):- অভিজিৎ পাল-এর ভাবনা, কাহিনী, চিত্রনাট্য ও সঙ্গীত অবলম্বনে ‘এফ এম ডি মিউজিক বাংলা’ ইউটিউব চ্যানেল আজ প্রকাশ করল স্বনামধন্য জাদুকর জুনিয়র পি সি সরকারের জীবনী নির্ভর ‘জুনিয়র দ্য ম্যাজিসিয়ান অব অল টাইম’-এর প্রথম পর্ব।

আজ কোলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভিজিৎ পাল জানান, “সিনিয়র পি সি সরকার মারা যাওয়ার পর জুনিয়র পি সি সরকারের ধীরে ধীরে বিখ্যাত হওয়ার নেপথ্য কাহিনী নিয়েই তৈরী হয়েছে অ্যানিমেশন ভিত্তিক ১৪ মিনিটের প্রথম পর্ব। চার পর্বের মধ্যে আজ প্রথম পর্ব প্রকাশিত হল।”

বলে রাখা ভালো, আজকের অনুষ্ঠানে জুনিয়র পি সি সরকার, জয়শ্রী সরকার, মৌবনী সরকার এবং মদন মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।


সূর্য উদয়ের দেশবলা হয় জাপান কে। কিন্তু ভারত হলো সূর্য তৈরির দেশ। জুনিয়র আমরা প্রত্যেকে সব্বাই।অভিজিৎ এই জুনিয়র কে নিয়ে তৈরী করলো , জুনিয়র the magician all times. আসলে জন্ম দুপ্রকার। একটা সাল তারিখ অনুযায়ী আর একটা নিজের কর্মে। অভিজিৎ নচিকেতা এর আদর্শে বিশ্বাসী। সেই পথেই একের পর এক কাজ নিষ্ঠা করে করে যাচ্ছে। আজ সব্বার চোখে জল। কিছুটা হলেও পূর্ণতা পেলো অভিজিৎ এর স্বপ্নের প্রজেক্ট। মূলতঃ চার ভাগে আসছে এই সিরিজ FMD BANGLA এর ইউটুব চ্যানেলে এই কাজ রিলিজ করছে। নেপথ্যে গলা দিয়েছেন খরাজ মুখার্জি। এক অসাধারণ অ্যানিমেশন সিরিজ হয়েছে “জুনিয়র ” অভিজিৎ এর কাজ ভাইরাল মুখী নয় দর্শণমুখী।
এছাড়াও আজকে নতুন প্রজন্মের সীমা দেবনাথ, চিরকর অতনু, ডি ও পি সিদ্ধার্থ, সহ অনেকে জুনিয়র পুরস্কারে সম্বর্ধত হন

হুক্কা বার রেস্টুরেন্ট আর খোলা আকাশের নিচে কফি বার এই দুইয়ের নতুন দিশা চিনার পার্কে

 

kolkata:

বিশ শতকের পর থেকে বাঙালির আর্থ সামাজিক অবস্থান যত দ্রুতগামী হতে থাকল ততই রেস্টুরেন্ট কালচার বাড়তে থাকল। এই মুহূর্তে তো কথাই নেই। বৃহত্তর কলকাতা জুড়ে বিশ্ব খাদ্য স্থায়ী মেলা বসে গেছে। নিত্য নতুন কর্পোরেট ধাঁচে হোটেল রেস্তোরাঁ গড়ে উঠছে। পূর্ব কলকাতার ছোঁয়া লাগা উপনগরী রাজারহাট চিনার পার্কের মোড় এখন জমজমাট। আমিনা হোটেলের বাড়ির তিনতলায় ক্লাব টুয়েন্টি ওয়ান আর ছ তলায় খোলা আকাশের নিচে কফি শপ সেভেন স্কাই পথ চলা শুরু করল । এই দুটি রেস্তোরাঁর কর্ণধার দেবনাথ দম্পতি। বিশ্বজিৎ দেবনাথ, শুক্লা দেবনাথ। স্কুল ও পরিবহন ব্যবসা সহ বিভিন্ন ব্যাবসায় সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে এই খানা খাজনার সৃষ্টি করলেন এই দম্পতি।

এই খাদ্য পরিষেবা ব্যাবসায় নতুন হলেও তাঁর পরিকল্পনা কিন্তু বেশ পেশাদার।আজকের প্রজন্মের কথা চিন্তা করে সাজিয়ে তুলেছেন এই দুটি রেস্তোরাঁ। ক্লাব টুয়েন্টি ওয়ান যেহেতু হুক্কা বার রেস্তোরাঁ সেহেতু আলো আঁধারির এক মোহময় পরিবেশ রাখা হয়েছে। রয়েছে ডি জে। চিরাচরিত টেবিল চেয়ারের পাশাপাশি গদিতে বসে আড্ডার বাদশাহী মেজাজে হুঁকোয় সুখটান এখানে বাড়তি আকর্ষণ। বাঙালি হুঁকো প্রীতি আজকের নয়। ছেলেবেলার সেই ছড়া। গড়গড়ার মা লো, তোর গড়গড়াটা কই! হালের গরু বাঘে খেয়েছে পিঁপড়ে টানে মই। গড়গড়ার মা অর্থাৎ ছেলের গড়গড়া প্রীতি থেকেই মায়ের এই পরিচয়। বাদশা আকবরের সৌজন্যে ভারতে হুঁকোর আগমন। সেযুগে হুঁকো জ্বালানি কাঠকয়লাকে বলা হতো কালো বাতাসা। জমিদারের হাত ধরে নারকেল মালার গড়গড়া এখন রহেশি হয়েছে। তামাকে হয়েছে বিপ্লব। ফল ফুলের নির্যাসে এখন হুঁকোর তামাক নতুন প্রজন্মকে আকর্ষণ করছে। ক্লাব টুয়েন্টি ওয়ান কম্বো অফারে যোগ করেছে হুঁকো। সব ধরনের সুগন্ধি ছাড়াও মেনুতে আছে নারকেল কোল, ম্যাজিক কোল । মকটেল সংস্কৃতি এখন জনপ্রিয় হচ্ছে গ্রীষ্মপ্রধান দেশগুলিতে। ভারত তথা বাংলাতেও একই ধারা। এই রেস্তোরাঁতেও আছে হরেক মকটেল।

ছয়তলার সেভেন স্কাই কফি লাউঞ্জ এক খোলা আকাশের নিচে যেন একটুকরো ল্যান্ডস্কেপ। কৃত্তিম জলাশয় ঘিরে এক অনুপম পরিবেশ হরাহিকদের যে মানসিক তৃপ্তি দেবে সেটা বলাই বাহুল্য।উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা হাজির হন। এক সাক্ষাৎকারে কর্ণধার বিশ্বজিৎ দেবনাথ জানান,আমরা এই রেস্তোরাঁ দুটিতে একদিকে দাম রেখেছি হাতের নাগালে।তেমন খাদ্যের পরিমাণ ও মানের দিকে দৃষ্টি রেখেছি।আপাতত বেলা ১২ টা থেকে রাত বারোটা খোলা থাকলেও কিছুদিন পর থেকে রাত তিনটে পর্যন্ত খোলা থাকবে। পরিবেশ রচনাতেও আমরা গুরুত্ব দিয়েছি।ক্লান্তি কাটাতে এই রেস্তোরাঁ দুটিতে কিছুক্ষন কাটিয়ে গ্রাহকরা পাবেন সব পেয়েছির তৃপ্তি।

আকাশ বাইজু`স চালু করল তাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রতীক্ষিত ন্যাশনাল ট্যালেন্ট হান্ট পরীক্ষা

olkata, July 26, 2023: পরীক্ষার প্রস্তুতিমূলক পরিষেবাগুলির ক্ষেত্রে ন্যাশনাল লিডার, আকাশ বাইজু`স আজ তাদের জনপ্রিয় এবং সবচেয়ে প্রতীক্ষিত অ্যানথে (আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট পরীক্ষা) ২০২৩-এর ১৪ তম সংস্করণ উদ্বোধন করল। এই ফ্ল্যাগশিপ বার্ষিক বৃত্তি পরীক্ষা সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১০০% পর্যন্ত স্কলারশিপ ও উল্লেখযোগ্য নগদ পুরষ্কার সহ তাদের সম্ভাবনাকে উন্মোচন করতে সাহায্য করবে। তরুণ মননকে মেডিসিন বা ইঞ্জিনিয়ারিংয়ে একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য ক্ষমতায়ন করে, অ্যানথে ২০২৩ সাফল্যের একটি অসাধারণ গেটওয়ে হওয়ার প্রতিশ্রুতি দেয়। কোলকাতায় প্রেসকে সম্বোধন করে, সুশ্রী বিনা আগরওয়াল (প্রধান কোঅর্ডিনেটর), মিঃ দেবজ্যোতি মজুমদার (ডিন), মিঃ রাজু সিং (জেনারেল ম্যানেজার-এডমিশন) এবং মিঃ সুদীপ্ত চৌধুরী (প্রধান মার্কেটিং অফিসার) অ্যানথে ২০২৩-এর বৈশিষ্ট্য এবং সুবিধাগুলির ব্যাখ্যা করেন।

অ্যানথে স্কলারশিপ প্রাপকরা আকাশ-এ তাদের নাম নথিভুক্ত করতে পারবে এবং নিট, জি, স্টেট সিইটি, স্কুল/বোর্ড পরীক্ষা এবং এনটিএসই ও অলিম্পিয়াডের মত প্রতিযোগিতামূলক বৃত্তি সহ বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুত হবার ক্ষেত্রে বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ ও পরামর্শ পেতে পারবে।

এই বছর শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত সংযোজন হল বিভিন্ন শ্রেণির ১০০ জন শিক্ষার্থীর জন্য সমস্ত খরচ সহ একটি ৫ দিনের ন্যাশনাল সায়েন্স এক্সপিডিশন-এর অংশ হওয়ার সুযোগ পাওয়া যাবে।

নিট (আন্ডার গ্র্যাজুয়েট) এবং জি (অ্যাডভান্সড)-এর মত পরীক্ষায় আকাশ বাইজু`স-এর বেশ কয়েকজন ছাত্র বছরের পর বছর ধরে শীর্ষস্থানীয় র‌্যাঙ্কার হিসাবে উঠে আসার সঙ্গে সঙ্গে অ্যানথে পরীক্ষায়ও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আকাশ-এর যে সমস্ত শিক্ষার্থী অ্যানথে`র সঙ্গে আকাশ-এ তাদের শিক্ষার যাত্রা শুরু করেছে, তাদের মধ্যে রয়েছে নিট(আন্ডার গ্র্যাজুয়েট)-এ চ্যাম্পিয়ন হওয়া কৌস্তভ বাউরি (সর্বভারতীয় র‌্যাঙ্ক ৩), ধ্রুব আদবানি (সর্বভারতীয় র‌্যাঙ্ক ৫) এবং সূর্য সিদ্ধার্থ এন (সর্বভারতীয় র‌্যাঙ্ক ৬)-এর মত ছাত্র। একইরকমভাবে, অ্যানথে`র সঙ্গে যাত্রা শুরু করা ছাত্ররা, যারা জি (অ্যাডভান্সড) ২০২৩-এ প্রশংসনীয় অবস্থান অর্জন করেছে, তাদের মধ্যে রয়েছে আদিত্য নীরজে (সর্বভারতীয় র‌্যাঙ্ক ২৭) এবং আকাশ গুপ্তা (সর্বভারতীয় র‌্যাঙ্ক ২৮)।

অ্যানথে ২০২৩ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড(এইএসএল)-এর সিইও মি. অভিষেক মহেশ্বরী বলেন, “লক্ষ লক্ষ শিক্ষার্থীর স্বপ্ন এবং সামর্থ্যের মধ্যে ব্যবধান দূর করে তাদের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে অ্যানথে অনুঘটক হিসেবে কাজ করছে৷ ২০১০ সালে এর সূচনা হওয়ার পর থেকে, আমরা অবস্থানের প্রতিবন্ধকতা ভেঙ্গে সমগ্র দেশব্যাপী যোগ্য শিক্ষার্থীদের জন্য আমাদের কোচিং-এর সুযোগকে প্রসারিত করার চেষ্টা করেছি। অ্যানথে যেকোনও অবস্থানে থাকা শিক্ষার্থীদের জন্য তাদের নিজস্ব গতিতে নিট এবং আইআইটি-জি পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুত করার দরজা খুলে দিয়েছে। আমরা অ্যানথে ২০২৩-এ বেশি সংখ্যক অংশগ্রহণের প্রত্যাশা করছি এবং শিক্ষার্থীদের একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যে অটল থাকছি।“

অ্যানথে ২০২৩ হবে ৭ অক্টোবর থেকে ১৫ অক্টোবর, ২০২৩ পর্যন্ত। ভারতের ২৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে অনলাইন এবং অফলাইন, এই উভয় মোডেই অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এখানে ১০০% পর্যন্ত বৃত্তি ছাড়াও, টপ স্কোরাররাও নগদ পুরস্কার পাবে।

পরীক্ষার সমস্ত দিনগুলিতে সকাল ১০:০০ থেকে রাত ০৯:০০-এর মধ্যে অ্যানথে অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে। অফলাইন পরীক্ষা হবে ৮ ও ১৫ অক্টোবর, ২০২৩-এ দুটি শিফটে: সকাল ১০:৩০ থেকে ১১:৩০ এবং বিকেল ০৪:০০টা থেকে ০৫:০০টা পর্যন্ত সময়ে। সারা দেশে আকাশ বাইজু`স-এর ৩১৫+ কেন্দ্রে হবে এই পরীক্ষা। শিক্ষার্থীরা তাদের জন্য সুবিধাজনক এক ঘণ্টার স্লট বেছে নিতে পারবে।

অ্যানথে হল একটি এক ঘন্টার পরীক্ষা, যার মধ্যে মোট ৯০ নম্বর থাকবে এবং এতে ৪০টি মাল্টিপল-চয়েস প্রশ্ন থাকবে, যা শিক্ষার্থীদের গ্রেড এবং স্ট্রিম প্রত্যাশার ওপর ভিত্তি করে থাকবে। সপ্তম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য, প্রশ্নগুলি পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, গণিত এবং মানসিক ক্ষমতার মত বিষয়গুলি কভার করবে। মেডিক্যাল শিক্ষার জন্য প্রত্যাশী দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য, প্রশ্নগুলি পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান এবং মানসিক ক্ষমতা কভার করবে। একই শ্রেণির ইঞ্জিনিয়ারিং প্রার্থীদের জন্য, প্রশ্নগুলি পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং মানসিক ক্ষমতা কভার করবে। একইভাবে, একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রদের জন্য, যারা নিট-এর দিকে লক্ষ্য রেখে প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য প্রশ্নগুলি পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা এবং প্রাণিবিদ্যা কভার করবে। আবার ইঞ্জিনিয়ারিং প্রার্থীদের জন্য প্রশ্নগুলি পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত কভার করবে।
অ্যানথে ২০২৩-এ নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হল, অনলাইন পরীক্ষা শুরু হওয়ার তিন দিন আগে এবং অফলাইন পরীক্ষার সাত দিন আগে। পরীক্ষার ফি অফলাইন মোডের জন্য ১০০ টাকা এবং অনলাইন মোডের জন্য কোনও ফি লাগবে না।

অ্যানথে ২০২৩-এর ফলাফল ঘোষণা করা হবে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য ২৭ অক্টোবর, ২০২৩-এ, সপ্তম থেকে নবম শ্রেণির ছাত্রদের জন্য ০৩ নভেম্বর, ২০২৩-এ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের জন্য ফলাফল ঘোষণা করা হবে ০৮ নভেম্বর, ২০২৩-এ। ফলাফল আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।

২২ সেপ্টেম্বর কোলকাতার ‘মোহিত মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল ফ্যাশন শো

কোলকাতা (১৭ জুলাই ‘২৩):- ‘ওম সস্ত্রী ফিল্মস’-এর পরিচালনায় আগামী ২২ সেপ্টেম্বর কোলকাতার ‘মোহিত মঞ্চ’-এ হতে চলেছে ‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’।
‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’-এর কর্ণধার আদিত্য দাস আজ সাংবাদিকদের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় জানিয়েছেন, “এর মধ্যেই কোলকাতা সহ রাজ্যের বুকে আলোড়ন তুলেছে ‘ওম সস্ত্রী ফিল্মস’-এর পরিচালনায় হতে চলা ‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’। পরিসংখ্যান বলছে ওই ফ্যাশন শো-তে কম করে ৮০ জন অংশ নেবেন।”

‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’-র পরিপ্রেক্ষিতে আজ কোলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে ‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’- নামাঙ্কিত এক পুস্তকের মলাট সহ ‘টাইটেল সঙ’ এবং ‘স্বপ্ন উড়ান’-এর অফিসিয়াল স্ক্রিনিং ও ‘সম্পর্কের বাঁধন’ নামাঙ্কিত প্রোমো প্রকাশ করা হয়।

এআই প্রশংসা দিবস: CAHO এবং Dozee একটি CXO মিটের জন্য হাত মিলিয়ে, স্বাস্থ্যসেবাতে এ আই -এর রূপান্তরমূলক সম্ভাবনা তুলে ধরলো

ভারত জুড়ে নেতৃস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে ৫০+ CXO কলকাতায় এই মিটে অংশ নিয়েছিলেন
· ইভেন্টের মূল বিষয়বস্তু ছিল স্বাস্থ্যসেবা বিতরণকে প্রভাবিত করে বিঘ্নিত উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) রূপান্তরমূলক ভূমিকা।

কলকাতা, ১৭ জুলাই, ২০২৩ : এআই প্রশংসা দিবস উপলক্ষে, কনসোর্টিয়াম অফ অ্যাক্রিডিটেড হেলথকেয়ার অর্গানাইজেশনস্ (CAHO) এবং Dozee, ভারতের প্রথম এআই-ভিত্তিক যোগাযোগহীন রিমোট পেশেন্ট মনিটরিং (RPM) এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম (EWS), স্বাস্থ্যসেবা ইন্ডাস্ট্রির CXO র জন্য একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করলো। বর্তমান স্বাস্থ্যসেবা ল্যান্ডস্কেপে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অসাধারণ সম্ভাবনাকে একীভূত করার উপর একটি ফোকাস সহ, সিম্পোজিয়ামটি একটি ভবিষ্যতের অন্বেষণের প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে যেখানে স্বাস্থ্যসেবা সবার জন্য অ্যাক্সেসযোগ্য এবং ন্যায়সঙ্গত।

আলোচিত বিষয়গুলির মধ্যে ছিল এআই এবং ক্লাউড প্রযুক্তির বৈপ্লবিক সম্ভাবনা স্বাস্থ্যসেবাকে রূপান্তরিত করা। কনফারেন্সে একটি ওপেন হাউস সেশনও ছিল যেখানে বক্তারা এআই-ভিত্তিক উদ্ভাবন বাস্তবায়নের পথে থাকা চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আলোচনা করেন। ইভেন্টটি দেশীয় সমাধান প্রদানকারীদের জন্য তাদের নতুন অত্যাধুনিক উদ্ভাবনগুলি প্রদর্শন করার এবং তাদের উদীয়মান সম্ভাবনাকে বিস্তৃত করার একটি সুযোগ প্রদান করেছে।
তার ভাষণে, ডাঃ লাল্লু জোসেফ, কোয়ালিটি ম্যানেজার, সিএমসি ভেলোর এবং ন্যাশানাল সেক্রেটারি জেনারেল , সিএএইচও, বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখনও স্বাস্থ্যসেবায় গ্রহণের প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে রোগীর ফলাফল উন্নত করার এবং শিল্পকে রূপান্তর করার এর সম্ভাবনা উল্লেখযোগ্য। ইতিমধ্যেই অত্যাবশ্যকীয় পর্যবেক্ষণ, চিকিৎসা ইমেজিং, রোগীর যত্ন, নিরাপত্তা, ওষুধ আবিষ্কার এবং টেলিমেডিসিনে উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করে, এআই স্বাস্থ্যসেবা সরবরাহকে আরও দক্ষ এবং সাশ্রয়ী করতে প্রস্তুত। স্বাস্থ্যসেবার সাথে প্রযুক্তিকে দ্রুত সংহত করার মাধ্যমে, আমরা নার্স এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের উপর কাজের চাপ কমাতে পারি। এআই এর শক্তিকে কাজে লাগিয়ে এবং ‘মেড-ইন-ইন্ডিয়া’ স্টার্ট-আপগুলিকে উৎসাহিত করার মাধ্যমে, স্বাস্থ্যসেবাকে একটি রোগী-কেন্দ্রিক, দক্ষ এবং ন্যায়সঙ্গত ব্যবস্থায় রূপান্তরিত করা যেতে পারে, যেখানে প্রত্যেক ব্যক্তি যথাযথভাবে যত্ন পায়।”

সম্মেলনের সময় আলোচনা করা কয়েকটি মূল বিষয়: একটি স্কেল এ জনসংখ্যার জন্য চোখের রোগের এআই-ভিত্তিক প্রাথমিক সনাক্তকরণ, যোগাযোগহীন দূরবর্তী রোগী পর্যবেক্ষণ, দূরবর্তী রেডিওলজি ব্যাখ্যার জন্য এআই ব্যবহার করা এবং কীভাবে এআই অ্যালগরিদম তৈরি করা হয় এবং কীভাবে স্বাস্থ্যসেবা লিডাররা এর সৃষ্টিতে অংশগ্রহণ করতে পারেন।

“এআই-ভিত্তিক উদ্ভাবনের বাস্তবায়ন” বিষয়ক একটি প্যানেল আলোচনায় অন্বেষণ করা হয়েছে যে কীভাবে এআই রোগীর যত্ন বৃদ্ধি করে, খরচ কমিয়ে এবং দক্ষতার উন্নতির মাধ্যমে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে পারে। আলোচনার জন্য প্যানেলিস্টদের মধ্যে ছিলেন শ্রী সুপ্রতীক দে সরকার, ইউনিট হেড , বিএম বিড়লা হাসপাতাল (বিএনবি); শ্রী শুভাশীষ দত্ত, সিজিএম অপারেশনস্, রুবি হাসপাতাল; শ্রী সোমব্রত রায়, ইউনিট হেড, সিএমআরআই; শ্রী সুবাস মহাপাত্র, জিএমডি, ডিসান হসপিটাল; ডাঃ পার্থ সারথি মুখার্জি, ইডি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস (আইআইএলডিএস) এবং প্যানেলের চেয়ারপার্সন হিসেবে শ্রী প্রদীপ ট্যান্ডন, সিইও, বেল ভিউ ।

প্যানেল আলোচনা চলাকালীন, শ্রী প্রদীপ ট্যান্ডন, সিইও, বেল ভিউ, প্যানেলের চেয়ারপারসন বলেছেন, “স্বাস্থ্যসেবা শিল্পে কৃত্তিম বুদ্ধিমত্তার সংহতকরণ (AI) আমাদের রোগ নির্ণয় এবং চিকিত্সার পদ্ধতিকে পুনর্নির্মাণ
করে একটি রূপান্তরমূলক পরিবর্তনের সূচনা করছে। এটি একটি বিপ্লব যা স্বাস্থ্যসেবা পেশাদার এবং উদ্ভাবকদের একত্রিত করে স্বাস্থ্যসেবার ভবিষ্যতকে নতুন করে সংজ্ঞায়িত করে। এআই , স্টার্টআপ এবং সরকারী নীতিগুলির একত্রিতকরণ দ্বারা চালিত অ্যাক্সেসিবিলিটি, ক্রয়ক্ষমতা এবং গুণমান বাড়ানোর উপর এখন জোর দেওয়া হয়েছে। এই অভিন্নতা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অগ্রগতির পথ প্রশস্ত করছে।”

স্বাস্থ্যসেবায় এআই-এর প্রয়োগ বাড়ানোর বিষয়ে আরও বিশদভাবে, শ্রী প্রীতিশ গুপ্ত, ডজি (Dozee) র প্রতিষ্ঠাতা সদস্য বলেছেন, “আজকের স্বাস্থ্যসেবা ল্যান্ডস্কেপে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) একীকরণ শিল্পকে রূপান্তরিত করতে এবং রোগীর ফলাফল উন্নত করার অসাধারণ সম্ভাবনা রাখে। ডজি (Dozee) এ, আমরা মানসম্পন্ন স্বাস্থ্যসেবা সহজলভ্য, সাশ্রয়ী মূল্যের এবং সকলের জন্য উপলব্ধ করার জন্য এ আই ব্যবহার করার জন্য নিবেদিত। স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে সহযোগিতা করে, সরকারী সহায়তা, এবং অন্যান্য স্বাস্থ্য-প্রযুক্তি স্টার্টআপগুলির সাথে, আমরা স্বাস্থ্যসেবার ফাঁকগুলিকে মোকাবেলা করা এবং একটি রোগী-কেন্দ্রিক, দক্ষ এবং ন্যায়সঙ্গত ব্যবস্থা তৈরি করার লক্ষ্য রাখি। একত্রে, আমরা রোগীর যত্ন প্রদানকে উন্নত করতে, কাজের চাপ কমাতে এবং স্বাস্থ্যসেবা শ্রেষ্ঠত্বের একটি নতুন যুগের সূচনা করতে এআই এর শক্তিকে কাজে লাগাতে পারি।”

প্যানেলিস্টরা সর্বসম্মতভাবে সম্মত হন যে এআই -ভিত্তিক দূরবর্তী রোগী পর্যবেক্ষণ (RPM) এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম (EWS) রোগীর যত্নের ভবিষ্যত। তারা বিশ্বাস করে যে এই প্রযুক্তিটি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের রিয়েল-টাইম ডেটা সরবরাহ করে উল্লেখযোগ্যভাবে মৃত্যুহার এবং অসুস্থতা হ্রাস করার সম্ভাবনা রয়েছে।

অন্যান্য স্বাস্থ্যসেবা লিডারদের মধ্যে ছিলেন , ড. আনন্দ শিবরামন, প্রতিষ্ঠাতা ও সিইও, রেমিডিও ইনোভেটিভ সলিউশনস ; ড. দেবাশীষ ভট্টাচার্য ডিরেক্টর, দিশা গ্রুপ অফ হসপিটালস; শ্রী রূপক বড়ুয়া, গ্রুপ সিইও, এএমআরআই;

ড. আয়নাভ দেব গুপ্ত সহ-প্রতিষ্ঠাতা এবং জেটি ম্যানেজিং ডিরেক্টর, এবং ডাঃ সৌমিত্র ভরদ্বাজ, গ্রুপ প্রেসিডেন্ট এবং সিএমও, মেডিকা হসপিটালস গ্রুপ।

মিটটি ভারত জুড়ে নেতৃস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ৫০+ CXO এবং শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান স্বাস্থ্যসেবা ল্যান্ডস্কেপের ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলি তুলে ধরেন এবং কীভাবে রিমোট পেশেন্ট মনিটরিং (RPM) এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম (EWS) CXO -গুলিকে রোগীর নিরাপত্তা বাড়াতে এবং স্বাস্থ্যসেবা ইক্যুইটি অর্জনে উচ্চতর দক্ষতা চালাতে সাহায্য করতে পারে।

সামাজিক দায় থেকে রক্তদান ও স্বাস্থ্য শিবির করল কেশবচন্দ্র সেন স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি

কোলকাতা (১৫ জুলাই ‘২৩):- গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট থেকে বঙ্গজীবনকে রক্ষা করতে আজ কোলকাতার ‘কেশবচন্দ্র সেন স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি’ এক সান্ধ্যকালীন রক্তদান এবং স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল।

আয়োজকবর্গকে ধারাবাহিক সমাজসেবা ও রক্তদাতাদের নিয়ম মেনে নিয়মিতভাবে রক্তদানে উদ্বুদ্ধ করতে রক্তদান, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভা উপ মুখ্য সচেতক তাপস রায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় বকসি, হিন্দু সৎকার সমিতি-র অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, প্রবন্ধ রায়, প্রিয়াঙ্কু পাণ্ডে ও কমলেশ সাউ সহ আরো অনেকে।

আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “৮০ জন ব্যক্তির দেহ থেকে রক্ত নেওয়ার মাত্রা রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি এই শিবিরে যে সকল ব্যক্তি স্বাস্থ্য পরীক্ষা করাতে আসবেন তাঁদের নিখরচায় পরিষেবা দেওয়া হবে।”

শনিবার সন্ধ্যায় বিধানসভার ডেপুটি চিফ হুইপ তাপস রায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদ সমিতির সদস্য সঞ্জয় রায়, প্রবন্ধ রায়, টুকু পাল, প্রিয়াঙ্কু পাণ্ডে, বিশ্বনাথ চৌধুরী, কমলেশ সাউ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে হয়ে গেল কেশবচন্দ্র সেন স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ‘ভলান্টিয়ার ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাণ্ড হেল্থ অ্যাণ্ড আই চেক আপ ক্যাম্প’।