স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর
NEWS HUNGAMA কলকাতা, আগস্ট 15, 2022, খবর News Hungama বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ই আগস্ট এর সকালে টুইট করে জানিয়েছেন দেশের স্বাধীনতার৭৫ বছরের পূর্তি র শুভেচ্ছা বার্তা। যে সমস্ত শহীদ এর আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছিল তাঁদের আত্মত্যাগকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।স্বাধীনতা...
NEWS HUNGAMA
কলকাতা, আগস্ট 15, 2022, খবর News Hungama
বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ই আগস্ট এর সকালে টুইট করে জানিয়েছেন দেশের স্বাধীনতার৭৫ বছরের পূর্তি র শুভেচ্ছা বার্তা। যে সমস্ত শহীদ এর আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছিল তাঁদের আত্মত্যাগকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচারে মনীষী দের ছবি আপলোড করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন কে স্মরণীয় করে রাখতে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেককে প্রোফাইল পিকচারে তেরঙ্গা লাগানোর ডাক দিয়েছেন তিনি।ইতিমধ্যেই গেরুয়া শিবিরের নেতারা নিজেদের প্রোফাইলে তেরঙ্গা ছবি আপলোড করেছে।এর পাশাপাশি কংগ্রেসের নেতারা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে জহরলাল নেহেরু র জাতীয় পতাকা তোলার ছবি কে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইলে স্থান দিয়েছেন। কলকাতার সব গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালাবে পুলিশ।এমনকি সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নিরাপত্তা বজায় রাখা হবে।
পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)
এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!