মুকেশ আম্বানির পরিবারকে এক ঘণ্টার মধ্যে নয়টি হুমকি ফোন কল!
NEWS HUNGAMA কলকাতা, আগস্ট 16, 2022, খবর News Hungama মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালের ল্যান্ডলাইন নম্বরে কল করার এবং শিল্পপতি মুকেশ আম্বানি ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সোমবার বিকেলে একজন 56 বছর বয়সী জুয়েলার্সকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত বিষ্ণু বিদু ভৌমিকক...
NEWS HUNGAMA
কলকাতা, আগস্ট 16, 2022, খবর News Hungama
মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালের ল্যান্ডলাইন নম্বরে কল করার এবং শিল্পপতি মুকেশ আম্বানি ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সোমবার বিকেলে একজন 56 বছর বয়সী জুয়েলার্সকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত বিষ্ণু বিদু ভৌমিককে, দুপুর 1.30 নাগাদ গ্রেফটার করা হয়। 75 মিনিটের মধ্যে নয়টি হুমকিমূলক ফোন কল করে সেই ব্যক্তি। ফোন কল করার দেড় ঘন্টার মধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করে দহিসার থেকে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তিনি দক্ষিণ মুম্বাইয়ে একটি জুয়েলারি দোকান চালান।
প্রাথমিক তদন্ত অনুসারে, ভৌমিক একজন পুনরাবৃত্ত অপরাধী যিনি অতীতে একই রকম কল করেছিলেন, এই কর্মকর্তা বিস্তারিত না জানিয়ে বলেছেন। তিনি বলেন, পুলিশ তার মনের অবস্থা ও উদ্দেশ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশের ডেপুটি কমিশনার বলসিং রাজপুত বলেছেন যে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। অপরাধমূলক ভয় দেখানোর জন্য ভারতীয় দণ্ডবিধির 506 (2) ধারার অধীনে ডিবি মার্গ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল 10টা 45 মিনিট থেকে দুপুর 12টার মধ্যে হাসপাতালে কলগুলো আসে। কর্মীরা পুলিশকে অবহিত করেন, যার পরে ডিবি মার্গ থানা, সন্ত্রাসবিরোধী স্কোয়াড এবং অপরাধ শাখার কর্মকর্তারা।
পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)
এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!