লাইভ আজকের খবর | কলকাতা
ব্রেকিং নিউজ
‘Pujo Parikrama’ Celebrates Bengal’s Anganwadi Heroes, Felicitates 10 Grassroots Champions Neotia Bhagirathi Woman and Child Care Centre, New Town Hosts ‘The Heartbeat Sessions” to Spotlight 3 Successful Double Switch Surgeries in Children ahead of World Heart Day OUT WITH THE ORDINARY, IN WITH A NEW RANG! A NEW DAWN OF FESTIVE FASHION IS HERE বিদ্যাসিদ্ধি ইনস্টিটিউটের VSAT ২০২৬-এর সূচনা, বাংলার বৃহত্তম বৃত্তি ও মেধা-পরিমাপ পরীক্ষার নতুন অধ্যায় বিডিএস লিগ্যাল সার্ভিসেস কলকাতায় নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে সম্প্রসারণ জোরদার করল; স্টার্টআপ ও এমএসএমই-র জন্য উন্নত আইনি ও বৌদ্ধিক সম্পদ (আইপি) সহায়তার ঘোষণা ঐতিহ্যবাহী ফাটাকেষ্ট কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন হল 3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks বিরল জন্মগত চোখের ত্রুটিজনিত কয়েক দশকের দৃষ্টিসমস্যার অবসান, 51 বছর বয়সি এক ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল ডা. আগরওয়ালস আই হসপিটাল ‘Pujo Parikrama’ Celebrates Bengal’s Anganwadi Heroes, Felicitates 10 Grassroots Champions Neotia Bhagirathi Woman and Child Care Centre, New Town Hosts ‘The Heartbeat Sessions” to Spotlight 3 Successful Double Switch Surgeries in Children ahead of World Heart Day OUT WITH THE ORDINARY, IN WITH A NEW RANG! A NEW DAWN OF FESTIVE FASHION IS HERE বিদ্যাসিদ্ধি ইনস্টিটিউটের VSAT ২০২৬-এর সূচনা, বাংলার বৃহত্তম বৃত্তি ও মেধা-পরিমাপ পরীক্ষার নতুন অধ্যায় বিডিএস লিগ্যাল সার্ভিসেস কলকাতায় নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে সম্প্রসারণ জোরদার করল; স্টার্টআপ ও এমএসএমই-র জন্য উন্নত আইনি ও বৌদ্ধিক সম্পদ (আইপি) সহায়তার ঘোষণা ঐতিহ্যবাহী ফাটাকেষ্ট কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন হল 3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks বিরল জন্মগত চোখের ত্রুটিজনিত কয়েক দশকের দৃষ্টিসমস্যার অবসান, 51 বছর বয়সি এক ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল ডা. আগরওয়ালস আই হসপিটাল
প্রচ্ছদ কলকাতা সংবাদ বিস্তারিত

দশকের শীতলতম অক্টোবর, রেকর্ড ঠান্ডায় কাঁপবে কলকাতা?

NEWS HUNGAMA কলকাতা, অক্টোবর 31, 2022, খবর News Hungama পতন হয়েছে কলকাতার তাপমাত্রার। উত্তুরে হওয়ার প্রভাবে এতিমধ্যেই চার ডিগ্রী হ্রাস পেয়েছে তাপমাত্র। গত দশ বছেরেও অক্টোবর মাসের মাঝামাঝিতে পারদ এতো নিচে নামেনি কলকাতায়। ২০১২ সালে অক্টোবর মাসে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ...
দশকের শীতলতম অক্টোবর, রেকর্ড ঠান্ডায় কাঁপবে কলকাতা?
NEWS HUNGAMA কলকাতা, অক্টোবর 31, 2022, খবর News Hungama পতন হয়েছে কলকাতার তাপমাত্রার। উত্তুরে হওয়ার প্রভাবে এতিমধ্যেই চার ডিগ্রী হ্রাস পেয়েছে তাপমাত্র। গত দশ বছেরেও অক্টোবর মাসের মাঝামাঝিতে পারদ এতো নিচে নামেনি কলকাতায়। ২০১২ সালে অক্টোবর মাসে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি, ২০১৮ সালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই বছর কি রেকর্ড পারদ পতন হবে? ঠিক কী বলছে আবহাওয়া দফতর? হাওয়া অফিসের সূত্র অনুসারে, আগামী তিন দিনে তাপমাত্রার পারদ কমবে না। উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করার জন্য তাপমাত্রার পারদ কমছে। জানা গিয়েছে, ডিসেম্বর মাসের শুরুর দিকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে কলকাতায়। এই বছর হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করতে পারবেন রাজ্যবাসী, এমনটাই পূর্বাভাস দিলেন Geomorphologist ড: সুজীব কর। তিনি বলেন, “এই বছর শীত দীর্ঘস্থায়ী হবে। ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত শীত থাকবে। এই বছর শীতের মরশুমে কলকাতার তাপমাত্রা ৮ ডিগ্রিতে নামতে পারে। উত্তর ভারতে বেশি কিছু জায়গা যেখানে অতীতে বরফ পড়ার ইতিহাস নেই সেখানে এই বছর বরফ পড়তে পারে। এরমধ্যে মধ্যপ্রদেশ, ছত্রিশগড়ের কিছু জায়গা রয়েছে।” তিনি আরও বলেন, “এই বছর হিমরেখা নামছে প্রায় আরও ৭০০ মিটার। এছাড়াও শীত দীর্ঘায়িত হচ্ছে। শীতপ্রেমীদের জন্য এই সুখবর আসতে চলেছে।” এখানেই শেষ নয়, কলকাতায় কয়েক বছর পর বরফ পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ। যদিও চলতি বছর শীতের প্রকোপ কেমন হবে সেই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি আলিপুর আবহাওয়া দফতরের তরফে। উল্লেখ্য, কিছুদিন আগেই আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাসকে শীত প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি অবশ্য জানান, সেই সময় সিত্রাংয়ের প্রভাবে তাপমাত্রা কমেছিল। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে পাকাপাকিভাবে রাজ্যে শীত প্রবেশ করবে। হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে, আপাতত রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী চার থেকে পাঁচদিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তুরে হাওয়া দাপট ক্রমশ বাড়বে।

সম্পর্কিত অন্যান্য সংবাদ

পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)

এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!