NEWS HUNGAMA কলকাতা, জুন 28, 2022, খবর News Hungama সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করছে বিশাখ। বীরভূমের একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন বিশাখ৷ তাঁর বাবা কৃষি কাজের সঙ্গে যুক্ত৷ মা একজন অঙ্গনওয়াড়ি কর্মী৷ বিশাখ এর কাছে একাধিক ...
NEWS HUNGAMA
কলকাতা, জুন 28, 2022, খবর News Hungama
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করছে বিশাখ। বীরভূমের একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন বিশাখ৷ তাঁর বাবা কৃষি কাজের সঙ্গে যুক্ত৷ মা একজন অঙ্গনওয়াড়ি কর্মী৷

বিশাখ এর কাছে একাধিক কোটি টাকার প্যাকেজের চাকরির প্রস্তাব আসে। এদের মধ্যে ফেসবুক অফার করে ১ কোটি ৮০ লক্ষ বার্ষিক, গুগল অফার করে ১ কোটি ৪০ লক্ষ এবং আমাজন অফার করে ১ কোটি ১৫ লক্ষ। চলতি বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়ার পাওয়া সর্বোচ্চ প্যাকেজ ছিল এটিই৷ ইন্ডিয়া টুডে-কে বিশাখ জানিয়েছে, 'সেপ্টেম্বর মাসেই আমি ফেসবুকে যোগ দেব৷ আমার কাছে গুগল এবং অ্যামাজনেরও প্রস্তাব ছিল৷ কিন্তু আমি ফেসবুকের প্রস্তাবই গ্রহণ করলাম কারণ ওরাই আমাকে সর্বাধিক প্যাকেজ অফার করেছিল৷

গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তত ৯ জন পড়ুয়া এক কোটি টাকার বেশি বেতনের চাকরি পেয়েছেন৷ করোনা অতিমারির পর এই প্রথম এতজন পড়ুয়া বহুজাতিক সংস্থাগুলির থেকে এত মোটা অঙ্কের টাকার বেতনের প্রস্তাব পেলেন৷ বিশাখ জানিেয়ছেন, গত দু' বছরের করোনা অতিমারী পর্বে বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পেেয়ছেন তিনি৷ যা তাঁকে নামী সংস্থার ইন্টারভিউতে উত্তীর্ণ হতে সাহায্য করেছে৷
পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)
এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!