Klikk এর নতুন ছবি ” জনি বনি ” র মেগা প্রিমিয়ারে উপস্থিত ছবির পরিচালক সহ মুখ্য কলাকুশলীরা

0
646

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 2, 2022, খবর News Hungama

পরিচালক অভিজিৎ চৌধুরীর এক পুলিশ এবং দাবাড়ুর গল্প নিয়ে বাংলা ওটিটি প্লাটফর্ম ক্লিক এ আসছে নতুন বাংলা সিরিজ ‘জনি বনি’। পরিচালকের পাশাপাশি চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন অভিজিৎ চৌধুরী।

ছবির মুখ্য চরিত্র এক তরুণ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা দেবাশিস মন্ডল। পুলিশ অফিসারের নাম জনার্দন দাস অর্থাৎ জনি। পুলিশ অফিসারের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এবং আর এক মুখ্য চরিত্র বনির চরিত্রে রয়েছে অঙ্কিত মজুমদার। এই ছবির গল্প পুলিশ অফিসার জনি, তার স্ত্রী এবং স্ত্রী এর বোনের ছেলে বনি কে নিয়েই। এছাড়াও এই ছবিতে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, অনির্বাণ ভট্টাচার্য, পুষ্পিতা মুখোপাধ্যায়, অভ্যুদয় দে, তুষিতা বন্দোপাধ্যায়, যুধাজিত সরকার, শুভস্মিতা মুখোপাধ্যায় সহ আরও অনেকে।

সদ্য মুক্তি পাওয়া এই ছবির ট্রেলার এর পরই গতকাল সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের একটি হলে এই ছবির মেগা প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এই মেগা প্রিমিয়ারে উপস্থিত থাকেন এই ছবির মুখ্য চরিত্র থেকে অন্যান্য কলাকুশলীরা। এছাড়াও ক্লিক এর আগত নতুন ছবি “ভাগার” এর উন্মোচন করেন। আগত নতুন ছবি ভাগার এর কলাকুশলী রাও এই মেগা প্রিমিয়ারে উপস্থিত ছিলেন। এই রহস্যে ভরা, দাবার চাল, পুলিশ এবং এক কিশোরকে নিয়েই এই গল্প “জনি বনি।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here