উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হল

0
566

News Hungama:

খবর: কুশল দাশগুপ্ত (শিলিগুড়ি)

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হল। বুধবার সকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের চারিদিকে 240টি সিসি টিভি লাগানো হল।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা ও বিনামূল্যে ওয়াইফাই ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র।এতদিন হোস্টেল ও প্রশাসনিক ভবনে নিরাপত্তা ব্যবস্থায় সিসিটিভি থাকলেও এবার গোটা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে সিসিটিভি ক্যামেরায় মোড়া হয়েছে।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে অধ্যাপকদের সুবিধার্থে ওয়াইফাই পরিষেবা চালু করা হয়েছে।

এদিন অনুষ্ঠানের আয়োজন করে এই দুই পরিষেবা চালু করা হয়।এই বিষয়ে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়কে একধাপ এগিয়ে নিয়ে যেতে এই পদক্ষেপ।আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের মানন্নোয়ন সহ সবরকম ব্যবস্থা করা হবে বলে জানালেন তিনি। সবার অন্যতম সেরা হয়ে উঠবে এই বিশ্ববিদ্যালয় বলে জানালেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here