হারিয়ে যাওয়া মোবাইল ফোন তার প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল রানাঘাট জিআরপি

0
755

News Hungama:

হারিয়ে যাওয়া মোবাইল ফোন তার প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল রানাঘাট জিআরপি। ট্রেন পথে ভ্রমণের সময় যাত্রীদের অসতর্কতার সুযোগ নিয়ে মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় বিশেষ একশ্রেণীর মানুষ। আর তাদের কাছ থেকে বর্তমান উন্নতমানের টেকনোলজিকে কাজে লাগিয়ে ওই মোবাইল ফোন গুলি উদ্ধার করল রানাঘাট জিআরপি। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোনের জন্য রানাঘাট জিআরপিতে জেনারেল ডাইরি নথিভুক্ত হয়। নথিভুক্ত হয় অভিযোগ দায়ের করা ব্যক্তির ফোন নম্বরও।ডিসেম্বর মাসে উদ্ধার হওয়া ২৬টি মোবাইল ফোন ৩০শে ডিসেম্বর তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দিল রানাঘাট জিআরপি। মোবাইল ফিরে পেয়ে যার পর নাই খুশি মোবাইল ফোনের প্রকৃত মালিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here