রানাঘাট পুলিশ ডিসট্রিক্টের ব্যবস্থাপনায় আয়োজিত হল ৭ কিলোমিটার ম্যারাথন

0
711

News Hungama:

রানাঘাট পুলিশ ডিসট্রিক্টের ব্যবস্থাপনায় আয়োজিত হল ৭ কিলোমিটার ম্যারাথন।এদিনের এই ম্যারাথন শুরু হয় ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে। শেষ হয় রানাঘাট গড়ের বাগানে।এই ম্যারাথনে পুরুষ বিভাগের প্রথম স্থান অধিকার করে বিশ্বজিৎ দেবনাথ। এবং মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে পূর্ণিমা মন্ডল। ম্যারাথনের প্রথম স্থানাধিকারীদের জন্য পুরস্কার মূল্য ছিল ১০০০০ টাকা। উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার ডা: কে কন্নন সহ পুলিশ আধিকারিকরা। উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট সোমা বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here