বিষাক্ত মানুষ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছবির পরিচালক সহ একঝাঁক তারকা

0
720

News Hungama

কলকাতা, জুলাই 26, 2022 খবর:

সোনম মুভিস এবং সানি রয় পরিচালিত নতুন ছবি বিষাক্ত মানুষ, এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির মুখ্য চরিত্ররা। গতকাল বিকালে সাউথ সিটি মলের বারিস ক্যাফে তে এই লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌরভ দাস এবং সাথে রূপসা চ্যাটার্জী, শুভম, সুমনা দাস, অনাংশা বিশ্বাস, জিনা তরফদার, রানা বসু ঠাকুর, যুধাজিত সরকার, সুমিতা চ্যাটার্জী, পলাশ হক এবং বিমল গিরি।

অগ্নিভ বোস, এমন একজন লেখক যার শেষ তিনটে বই বাজারে চলেনি! অগ্নিভর জীবনে একটা অন্ধকারময় অধ্যায় আছে, যেটার সঙ্গে তার অবিরাম মানসিক টানাপোড়েন চলতে থাকে! অগ্নিভর বান্ধবী রুক্মিণী বুঝতে পারেনা অগ্নিভ কে কিভাবে সামলাবে! এইসময় অগ্নিভর সঙ্গে মুখোমুখি হয় নেক্রফিলিক সিরিয়াল কিলার তৌফিক আসিফ! অগ্নিভর ইচ্ছে তৌফিক কে কেন্দ্রীয় চরিত্র করে তার নতুন বইটা লেখার! তৌফিকের ফাঁসির শাস্তি হয়ে গেছে, একসপ্তাহ পরে তার ফাঁসি! অগ্নিভ কি পারবে তৌফিক কে নিয়ে তার নতুন বইটা লিখতে? তৌফিক আসিফ কি অগ্নিভর জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে? রুক্মিণী কি শেষপর্যন্ত অগ্নিভর পাশে থাকবে? কি এমন লুকিয়ে আছে তৌফিকের অতীত জীবনে? এই ছবি শীঘ্রই মুক্তি পাবে বড়ো পর্দায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here