সম্ভবত খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে উত্তরবঙ্গে মেট্রো পরিষেবা

0
679

News Hungama:

খবর: কুশল দাশগুপ্ত (শিলিগুড়ি)

সম্ভবত উত্তরবঙ্গে শুরু হচ্ছে মেট্রো রেলের সূচনা।শিলিগুড়ি থেকে জলপাইগুড়িতে সূচনা হবে এই রেলের। জানা গেছে সবকিছু ঠিক থাকলে আগামী তিন বছরের মধ্যেই উত্তরবঙ্গ জুড়ে চালু হয়ে যাবে রেল পরিসেবা।আপাতত শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মধ্যে শুরু হবে মেট্রো রেল পরিসেবা।যার জন্য ব্যায় হবে একশো কোটি টাকার কাছাকাছি। জানা গেছে রেলমন্ত্রী নিজে উদ্যেগ নিয়েছেন এই পরিসেবা চালু করবার জন্য।এই ব্যাপারে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং নিশিথ প্রামানিক উদ্যেগ নিয়েছেন। তবে পুরো প্রতিশ্রুতি না দিলেও উত্তর বঙ্গতে মেট্রো রেল চালু করতে আগ্রহী কেন্দ্রীয় সরকার।যার সূচনা হবে হয়ত 2024লোকসভা নির্বাচনের আগেই। উত্তরবঙ্গতে মানুষের আগ্রহ আছে মেট্রো রেলকে নিয়ে আর সেটা বুঝেই উত্তরবঙ্গের মানুষের কাছে মেট্রো রেলকে পৌছে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here