সম্পূর্ণ অন্য লুকে মদন, কী বললেন তিনি ??

0
925

News Hungama

কলকাতা, মে 8, 2022 খবর: News Hungama

আবারো ফেসবুক লাইভে দেখা গেলো তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। কালারফুল নেতা হিসাবে পরিচিতি লাভ করেছেন তিনি। এবার সম্পূর্ণ অন্য লুকে ফেসবুক লাইভে হাজির হয়েছে মদন। রঙিন সানগ্লাস, রঙিন পাঞ্জাবি পড়ে না, সম্পূর্ণ খালি গায়ে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা গেলো তাকে। এই নিয়ে বেশ চর্চায় এসেছেন তিনি।

তিনি সাঁতার কাটতে কাটতে বলেন ‘‘বৈ়জ্ঞানিকরা জ্ঞানসমুদ্রের তীরে নুড়ি কুড়োনোর কথা বলতেন। কিন্তু ক্যাবিনেট মন্ত্রী থেকে দলের সর্বভারতীয় যুব তৃণমূলের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও রাজনৈতিক সমুদ্রের কূলে নুড়ি কুড়োতে পারিনি।’’ রাজনীতির তীরে নুড়ি কুড়োতে না পেরে সুইমিং পুলেই নুড়ি কুড়োতে নেমেছেন বলেও মদন মন্তব্য করেন।

এছাড়াও সংবাদমাধ্যম দের উদ্দেশ্যে বলেন ‘‘দয়া করে আমাকে প্রেস করবেন না। অযথা আমাকে বিরক্তও করবেন না।’’ এই বক্তব্য নিছকই মজার ছলে বলেছেন বলে মনে করছেন তাঁর দলের কর্মীদের একাংশ। কারণ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা দলীয় বৈঠকে দেরি করে পৌঁছে হালকা ‘বকুনি’ খান মদন। দেরির কারণ হিসেবে তিনি মমতাকে জানিয়েছিলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েই নাকি তাঁর দেরি হয়েছে। সে কথা শুনে মদনকে মমতা বলেছিলেন, ‘‘সংবাদমাধ্যমের সঙ্গে এত কথা বলার কী আছে?’’ এই ঘটনার পর দিনই লাইভে এসে তাঁকে ‘প্রেস’ না করার কথা বললেন মদন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here