শিক্ষকের মারে মৃত দলিত ছাত্র

0
798

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 16, 2022, খবর News Hungama

সারা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার ৭৫বছর পূর্তি উপলক্ষ্যে অমৃত মহোৎসব। জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে পতাকা উত্তোলনের ছবি ও দেখতে পাওয়া যাচ্ছে। অথচ আজকের দিনে দাঁড়িয়ে ও জাতির নামে বজ্জাতি–।মাস্টারমশাই এর গ্লাস ছুঁয়ে ফেলায় এক দলিত ছাত্রকে খেতে হল মাস্টারমশাই এর হাতে বেধড়ক মার। আর তাতেই মৃত্যু হল সেই ছাত্রের। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জালোর জেলার সুরানা গ্রামে।একটি বেসরকারি স্কুলের ওই পড়ুয়াকে চৈল সিং নামের এক শিক্ষক ব্যপক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। তৃতীয় শ্রেণির ওই ছাত্র শেষ পর্যন্ত মারা যায়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here