রানাঘাটে আয়োজিত হল সুন্দরী প্রতিযোগিতা

0
736

News Hungama

কলকাতা,13 ডিসেম্বর, ২০২২:

ভারতের মেট্রো সিটির পর সুন্দরী প্রতিযোগিতার ট্রেন্ড এবার মফস্বলে। এবার রানাঘাটে আয়োজিত হল সুন্দরী প্রতিযোগিতা। অংশ নিলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৪ জন প্রতিযোগী। রানাঘাট সংহতির ব্যবস্থাপনায় ২৪ তম রানাঘাট উৎসবের সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত হল সুন্দরী প্রতিযোগিতা। বিভিন্ন বিষয়ে আজ বিচারকদের সামনে কার্যত পরীক্ষা দিলেন ২৪ জন প্রতিযোগী। প্রচন্ড প্রতিদ্বন্দিতামূলক এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত বিজয়িনী তিনজন সুন্দরী। রানাঘাটের সুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সন্দীপা বর্মন, দ্বিতীয় স্থানের অধিকারীনি হন প্রিয়াঙ্কা গোস্বামী এবং তৃতীয় স্থান দখল করেন জয়শ্রী দাসগুপ্ত। সুন্দরী প্রতিযোগিতাকে ঘিরে রানাঘাটে দর্শক সাধারণের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here