রাত্রে গোয়ালে বেঁধে রাখা গরু সকালে উধাও —অবাক করা কান্ড বাঁকুড়ায়

0
736

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 25, 2022, খবর News Hungama

গরু পাচার কান্ড নিয়ে রাজ্যরাজনীতি যখন তোলপাড় হচ্ছে তখনই বাঁকুড়া জেলায় ঘটল আর এক কান্ড। গ্রামের নাম খিরি, বাঁকুড়ার কোতুলপুর থানার অন্তর্গত। বুধবার রাতে গ্রামের বেশ কয়েকটি গোয়াল থেকে বেশ কিছু গরু চুরি যায়। কিন্তু কিভাবে চুরি হল তাই ভাবাচ্ছে গ্রামবাসীদের। এতদিন গ্রামে কোনদিন চুরি হয়নি বলে নিশ্চিন্ত মনে খোলা গোয়ালে গ্রাম বাসী গরু বেঁধে রাখত। যেহেতু গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী তাই প্রায় বেশিরভাগ ঘরেই দুধেল গরুর পাশাপাশি বলদ গরু ও থাকে। সকালে উঠে স্হানীয়রা গোয়াল ফাঁকা দেখে হতভম্ব হয়ে যায়। পরে সবাই গরু খুঁজতে বেরিয়ে দেখে একজায়গায় একটা গাছে একটা গরু বাঁধা রয়েছে। তাছাড়া ভেজা রাস্তায় গাড়ির চাকার দাগ দেখে বুঝতে পারে পিকআপ ভ্যান জাতীয় কোন গাড়িতে করে গরু চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। 8টি গরু চুরি গেছে এমনটাই জানা যাচ্ছে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকাল থেকেই গরু চুরির তদন্তে নেমেছে পুলিশ। এই চুরির সঙ্গে গরু পাচারের কোন যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here