মমতা – কেজরিওয়ালের সাক্ষাৎ, তৈরী হয়েছে জল্পনা

0
769

 

News Hungama

কলকাতা, এপ্রিল 30, 2022 খবর: সৌম্যদীপ কর

রাজনৈতিক ভাবে কোনো ঘোষণা না থাকলেও জাতীয় আলোচনা সভায় যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ আরও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

দিল্লি সফরে শুক্রবার দুপুরেই রাজধানী পৌঁছে যান মমতা। এরপরেই সন্ধ্যা নাগাদ মমতার সাথে দেখা করতে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে তৈরি হয় জোর জল্পনা। সূত্রের খবর,আগামী জুলাই এ রাষ্ট্রপতি নির্বাচন সহ ২০২৪ এ লোকসভা ভোট নিয়ে বিরোধী জোট নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই দুজনের মধ্যে প্রায় ঘণ্টাখানেক সাক্ষাৎকার হয়।

তৃণমূলের তরফে জানানো হয়েছে এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিলো। পাঞ্জাবে আম আদমি পার্টির বিপুল জয়লাভ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেজরিওয়াল কে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সাম্প্রতিক গোয়ার বিধানসভা নির্বাচনে TMC এবং AAP এর একে ওপরের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার পর প্রথম বৈঠক ছিলো এই দুই নেতার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here