মমতাকে সাহিত্য আকাদেমি পুরস্কার দেওয়া নিয়ে কটাক্ষ দিলীপের

0
793

News Hungama

কলকাতা, মে 13, 2022, খবর News Hungama

এই প্রথমবছর ” কবিতাবিতান ” কাব্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে শুরু হয়েছে বেশ বিতর্কের ঝড়। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের এগরাতে মর্নিং ওয়ার্ক ও চায় পে চর্চা-এর পরই সাহিত্য আকাদেমি ও নোবেল নিয়ে মমতাকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, “আমার তো সন্দেহ হচ্ছে এই ছোট পুরস্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন অপমানিত করা হল? ওঁর তো নোবেল পাওয়ার মতো যোগ্যতা, ক্ষমতা এবং প্রতিভা আছে। বাংলায় এর আগে এমন প্রতিভাবান জন্মায়নি কেউ। পুরস্কার চালুও করছেন, পুরস্কার নিজেও পাচ্ছেনও। আমরা জানতাম লোকে পুরস্কার পায় পুরস্কার দেয়। আর এরা নিজেরাই নেয়, সব পুরস্কার নিয়ে নিচ্ছে। নিজেদের লোকেদের খুশি করবার জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের পুরস্কার চালু করেছেন। বাংলার সংস্কৃতিকে যেভাবে অপমান করা হচ্ছে এরকম এর আগে কেউ করেনি।

যাঁরা সাহিত্য জগতে বিশেষ অবদান রেখেছেন, এবার থেকে তাঁদের এই পুরস্কার দেওয়া হবে। সাহিত্যচর্চায় অসামান্য অবদানের জন্য, এ বছর প্রথম এই সম্মান তুলে দেওয়া হল মুখ্যমন্ত্রীর হাতে। প্রতি ৩ বছর অন্তর এই পুরস্কার দেওয়া হবে। সমস্ত শ্রেষ্ঠ সাহিত্যিক জানিয়েছেন প্রথম বছর এই পুরস্কার মুখ্যমন্ত্রীকে দেওয়া হোক।” এদিন বাংলা আকাদেমির চেয়ারম্যান ও মন্ত্রী ব্রাত্য বসুও বলেন, “সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে নিরলস কাজ করার পরও যাঁরা সারস্বত সাধনা, সাহিত্য সাধনা করে চলেছেন তাঁদের এই পুরস্কার অর্পণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here