বিজেপীর বিধায়কের তরফ থেকে শীতবস্ত্র প্রধান করা হল আজ শিলিগুড়িতে।

0
499

News Hungama:

বিধায়ক শঙ্কর ঘোষের উদ্যেগে আজ শিলিগুড়িতে কম্বল বিতরন করা হল আজকে। আজকে বিজেপীর মন্ডল কমিটির তরফ থেকে শীতবস্ত্র প্রদান করা হল। প্রায় সাড়ে তিনশো কম্বল এবং চাদর বিতরন করা হল বিজেপীর তরফ থেকে। বিধায়ক শঙ্কর ঘোষ জানালেন আমাদের উচিত ছিল অনেক আগেই কাজটা করে দেওয়া। এটা করার দরকার ছিল শীত আসার আগেই। তার আগে না দিতে পারার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে দিয়ে দেওয়া হল শীতের মধ্যেই। যাদের দেওয়া হল আমরা আশা করছি তাদের কাজে লাগবে এই শীতবস্ত্র। আমি চেষ্টা করব এর মধ্যে সোয়েটার এবং মহিলাদের জন্য চাদর দেওয়া। দেখা যাক কতটা কি করতে পারি বলে জানালেন বিধায়ক। তিনি আরো জানালেন আমাদের কাজ শুধুমাত্র মানুষের জন্য, তাই আগামীদিনে মানুষের কাছে থাকতে আমরা বেশকিছু উন্নয়ন করতে চাই।বলে জানালেন বিধায়ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here