‘বাংলার ঐক দেখে অনেকের হিংসা হয়’ ঈদের অনুষ্ঠান থেকে বললেন মমতা

0
780

 

News Hungama

কলকাতা, মে 3, 2022 খবর: সৌম্যদীপ কর

মঙ্গলবার সকালে ট্যুইট করেন মমতা। সেখানে দেশের সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান মতা। তিনি লেখেন, সকলকে অনেক শুভেচ্ছা জানাই। আনন্দ, শান্তি ও সুস্বাস্থ্য বিরাজ করুক। আমাদের নিজেদের মধ্যে ঐক্য বৃদ্ধি পাক। আল্লাহ সকলকে ভাল রাখুন।

গরমের দীর্ঘ দাবদাহের পর গত দু-তিন ধরে বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। এরই মধ্যে মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালেই শুরু হয় ঝোড়ো হাওয়া তার সাথে বৃষ্টির। এই বৃষ্টিকে উপেক্ষা করেই সারা দেশের মতো এখানেও পালন করা হয় খুশির ঈদ। এখানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট জনেরা।

ইদের নমাজে উপস্থিত হয়ে মমতা একাধিক বিষয়ে মন্তব্য করেছেন। মমতা মঙ্গলবার নাম না করে বিজেপিকে তোপ দাগেন। তিনি বলেন, কেউ কেউ বিভেদ তৈরি করতে চাইছেন। আমরা চাই শান্তি। আমি কখনও মাথা নত করব না। মানুষের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। এমনিতে দেশের পরিস্থিতি ভাল নয়। বিভেদের রাজনীতি করা ঠিক নয়। আসলে বাংলার ঐক্য দেখে অনেকের হিংসা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here