ফের CBI হাজিরা এড়ানোর চেষ্টা অনুব্রতের

0
690

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 8, 2022, খবর News Hungama

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল কে CBI দপ্তরে হাজির হতে হবে এবং সেটা সোমবার অথাৎ আজ।কিন্তু আগের বারের মতো এবারে ও অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা এড়ানোর চেষ্টা অনুব্রতর।রবিবার ঐ তৃণমূল নেতা মেল মারফত CBI কে জানান সোমবার তার পক্ষে যাওয়া সম্ভব নয়।তার আইনজীবী জানান এস এস কে এম এ চিকিৎসার জন্য অনুব্রত কলকাতায় আসবেন। এরপরেই CBI র তরফ থেকে জানানো হয়েছে চিকিৎসার পরে হলেও নিজাম প্যালেসে যেতে হবে অনুব্রতকে।সূত্রের খবর এরপর ও যদি তিনি না যান মঙ্গলবার আর একবার হাজিরার নোটিশ দেওয়া হবে। গরু পাচার কান্ডের যে মামলায় অনুব্রতের প্রাক্তন দেহরখী সায়গল হোসেন গ্রেফতার হয়েছেন সোমবার বিকেল ৫টার মধ্যে সেই মামলার প্রাথমিক চারজশিট দিতে হবে CBI কে।এই সূত্র ধরেইCBI আরও একবার ডেকেছেন অনুব্রতকে। অনুব্রতের নামে যে সমস্ত তথ্য পাওয়া গেছে তার সাথে অর্থাৎ প্রাপ্ত তথ্য প্রমাণের সাথে যদি অনুব্রতের সম্পর্ক থাকে তবে তাকে ও গ্রেফতার করা হতে পারে বলে জানা যাচ্ছে CBI সূত্র থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here