ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু —এবার প্রাণ গেল এসি মেকানিকের

0
677

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 27, 2022, খবর News Hungama

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন হানির ঘটনা যেন লেগেই রয়েছে। শহরে আবারও ঘটল সেই ঘটনা। প্রাণ গেল বছর 24এর এক যুবকের। ঘটনাটি ঘটেছে বাইপাস সংলগ্ন ভিআইপি বাজারের একটি ফ্ল্যাটে।উৎপল পাত্র নামে একজন এসি মেকানিক ফ্ল্যাটে এসি সারানোর কাজ করতে আসে।দোতলার ঘর লাগোয়া ছাদে বসে তিনি কাজ করছিলেন। হঠাৎ প্রয়োজনে উপরের ছাদে যাওয়ার সময় মাথার উপরে থাকা হাই টেনশন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন।

বাড়ির একজন বাসিন্দা জানান উৎপল আগে কোনদিন কাজ করতে এই বাড়িতে আসেনি। এক পরিচিতর সূত্রে কাজ করতে আসে। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তারা জানাচ্ছেন,হাই টেনশন তারের নীচে তৈরি উঁচু বাড়ি গুলিতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায়। তবে যারা বাড়িতে থাকে তারা সচেতন হয়ে থাকার চেষ্টা করে কিন্তু বাইরের কেউ এলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। এইবিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় মেকানিক উৎপল। সাথে সারা বাড়ির ইলেক্ট্রিসিটি পুড়ে যাওয়ার পাশাপাশি বাড়ির অন্যান্য ক্ষতি ও হয়েছে। কসবা থানা থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here