নিরাপত্তাহীনতায় ভুগছেন –ছুটি নিলেন অনুব্রতের চিকিৎসক

0
669

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 12, 2022, খবর News Hungama

বুধবার অনুব্রত ও বোলপুর হাসপাতালের সুপারের বিরুদ্ধে বোমা ফাটিয়েছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তাই নিয়ে উত্তাল রাজ্যরাজনীতি।বৃহস্পতিবার গ্রেফতার হলেন অনুব্রত। আর এই বৃহস্পতিবারেই ৭দিনের জন্য ছুটি নিলেন। জানালেন মানসিক চাপের কারণেই ছুটি নিচ্ছেন তিনি।

চিকিৎসক জানান,হাসপাতালের সুপারের আদেশ মেনেই তিনি অনুব্রত মন্ডল কে দেখতে গিয়েছিলেন। হাসপাতালের প্যাড দেওয়া হয়নি, সাদা কাগজেই তিনি রেষ্ট এর কথা লিখেছিলেন। বোলপুরে থাকেন বলে অনুব্রতের নিদেশ অমান্য করতে পারেননি। এই বিস্ফোরক মন্তব্য র পরেই শোরগোল পরে যায়। হাসপাতালের সুপার ও মুখ খোলেন। এসবের পর বৃহস্পতিবার গ্রেফতার হন অনুব্রত মন্ডল। এখন চিকিৎসক র ছুটি নিয়ে প্রশ্ন উঠছে–তাহলে কি মুখ খোলায় শাস্তি র প্রকোপে পড়তে হল নাকি নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে ছুটি নিয়ে অন্য জায়গায় গেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here