অগ্নিপথ নিয়ে এত বিক্ষোভ আন্দোলনের পরেও, মাত্র ৩০০০ শূন্য পদের জন্য ৩দিনেই দৃষ্টান্ত মূলক আবেদন জমা পড়ল

0
740

NEWS HUNGAMA

কলকাতা, জুন 28, 2022, খবর News Hungama

বিগত কিছু দিন ধরেই যুবসমাজের এক বৃহৎ অংশ অগ্নিপথ প্রকল্পকে ঘিরে রাস্তায় নেমেছেন। কিন্তু তাও ভারতীয় বিমান বাহিনীতে এই প্রকল্পের জন্য আবেদনের সংখ্যা দেখে বোঝা যায় যে দেশের তরুণদের একটি অংশ এতে যোগদান করার উৎসাহ চরমে।

 

বায়ুসেনার অগ্নিপথ প্রকল্পে 3000 জনকে নিয়োগ করা হবে। এবং এই নিয়োগ নিবন্ধন মেয়াদ শুরু হওয়ার তিন দিনের মধ্যে 56,960টি আবেদন জমা পড়েছে। ভারতীয় বায়ুসেনা টুইট করে এ তথ্য জানিয়েছে। অগ্নিপথ প্রকল্পের নিয়োগ প্রক্রিয়া 5 জুলাই শেষ হবে।

যাই হোক, মোদি সরকারের এই অগ্নিপথ প্রকল্পের ধারণা গোটা দেশ জুড়ে বিশাল বিতর্কের জন্ম দিয়েছে। দেশের বেশ কয়েকটি রাজ্য, বিশেষ করে বিহার এবং উত্তর প্রদেশ, চুক্তিতে সেনা নিয়োগের পরিকল্পনার বিরুদ্ধে ভীষণ বিক্ষোভ দেখায় যুবসমাজের একটি বিরাট অংশ। রেলে আগুন লেগানো থেকে শুরু করে রাস্তা অবরোধ। সহিংস এই আন্দোলনের অবসান ঘটাতে প্রশাসন আইন নরম করার পদক্ষেপ নিচ্ছে। তবে এর পরেও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here