শেষমেশ হল চিনা মেট্রোরেলের ট্রায়াল রান কলকাতায়

0
780

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 4, 2022, খবর News Hungama

কলকাতা মেট্রোয় নন এসি রেকের যাত্রা প্রায় শেষ হয়ে গেছে। এখন রমরমা এসি মেট্রোর।২০১৯ এর মার্চ থেকে অপেক্ষায় রয়েছে ডালিয়ান রেক।বিপুল টাকা ব্যয় করে কিনে নিয়ে আসা এই চিনা রেকের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রেলের ইঞ্জিনিয়াররা।দীর্ঘদিন ধরে কারশেডে পড়ে থেকেছে এই চিনা রেক।অবশেষে হল চিনের মেট্রো রেকের ট্রায়াল রান। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শুরু হয়েছে এই ট্রায়াল রান। দীর্ঘ ১মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা করার পর যদি পরীক্ষায় সফল হয় তবেই কলকাতায় চলবে এই চিনা মেট্রো রেক।মেট্রোর আধিকারিক দের বক্তব্য, চিন থেকে আসা এই রেক যাত্রী নিয়ে ছোটার উপযুক্ত হয়নি। রেকগুলির বদল ঘটানোর প্রয়োজন আছে বলে মনে করেছেন। তবে শেষমেশ মহড়া দৌড়ের ফল সন্তোষজনক। হয়তে শীঘ্রই কলকাতায় চালু হবে এই চিনা রেক।সঠিক সময়ের দিকে তাকিয়ে সকলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here