পরেশ কন্যার পর এবার অনুব্রত কন্যা–নিয়োগের নিয়মে বেনিয়মের অভিযোগ

0
691

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 18, 2022, খবর News Hungama

গরু পাচার মামলায় সিবিআই এর হেফাজতে থাকা অনুব্রত কন্যা সুকন্যাকে নিয়ে একের পর এক উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই তার সম্পত্তির উপর নজরদারি শুরু করেছে সিবিআই। এবার উঠে আসছে তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আর তা হল তিনি নাকি টেট পাশ না করেই প্রাথমিক শিক্ষিকার পদে যোগ দিয়েছেন। প্রশ্ন উঠছে তাহলে কি দ্বিতীয় অঙ্কিতা অধিকারীর খোঁজ মিলল।

কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় এমনই অভিযোগ জানিয়েছেন আইনজীবী ফিরদৌস শামিম। তিনি হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে জানান সুকন্যা টেট পাশ না করেই বাবার প্রভাব খাটিয়ে বাড়ির কাছের স্কুলেই চাকরি পায়। সেই সংক্রান্ত যাবতীয় নথিও জমা দেন। তিনি আরও জানিয়েছেন যে সুকন্যা কোনদিন স্কুলেই যেতেননা, সই করানোর জন্য রেজিস্ট্রার আসতেন বাড়িতে। কিন্তু মাসের মাস মাইনে ঠিক তুলে নিতেন বলে জানা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here