বেআইনিভাবে টোল তোলা হচ্ছে নবদ্বীপে

0
618

News Hungama নদিয়া : –

বেআইনিভাবে তোলা হচ্ছে নবদ্বীপে টোল । পৌরসভার শিলমোহর দিয়েই চলছে এই টোলের নামে তোলা তোলার কাজ । নবদ্বীপে ঢুকতে গেলে আপনাকে গুনতেই হবে টাকা । সে যেই দিক থেকেই যান । নবদ্বীপে ঢোকার রেলগেল , মনিপুর , বাবলারি , হাসপাতালের সামনে কোনো জায়গাতেই রেহাই পাবেননা টোল থেকে।

শহরে টোল তোলা অনেকদিন আগেই বন্ধ করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী তারপর কৃষ্ণনগর , রানাঘাট সহ বেশ কিছু জায়গায় টোল তোলা বন্ধ হলেও এখনও দেদার নবদ্বীপে চলছে টোল তোলার কাজ ।এ বিষয়ে বিরোধীদের সরব হতে দেখা গেছে বহুবার তবুও এখনও দেদার চলছে টোলের নামে তোলা আদায় । নবদ্বীপ শহর মন্দির নগরি হওয়ার ফলে অনেক মানুষের আনাগোনা থাকে সারা বছর তাদের কাছ থেকেও পৌরসভার শিলমোহর সহ চলছে এই টোল আদায় । যদিও এবিষয়ে নদিয়া উত্তরের তৃণমুল সভাপতি কল্লোল খাঁ জানান এই বিষয়ে তিনি জানেন না তবে যদি এই রকম টোল সরকারি ভাবে বন্ধ আছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here