বিদ্যুৎস্পৃস্ট হয়ে ফের মৃত্যু রাজ্যে

0
735

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 20, 2022, খবর News Hungama

রাস্তার ধারে পড়ে থাকা তারে পা লেগে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের ঘটনাটি ঘটেছে শুক্রবার নদীয়ার তেহট্টে। মৃতের নাম ভগীরথ মন্ডল, বয়স 64। জানা গিয়েছে, ওই বৃদ্ধ নাতনির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার আনতে যাচ্ছিলেন। স্হানীয় বাসিন্দারা তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পায় ও বাড়িতে খবর দেয়। তাঁকে হাঁসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

এলাকার বাসিন্দাদের দাবি, জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার অঙ্গনওয়াড়ী কেন্দ্র বন্ধ ছিল তা না হলে আরও অনেকের বিপদ ঘটত। বিদ্যুৎ দফতরের গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে বলে দাবি বাসিন্দাদের। বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তেহট্ট থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here