বাঘ ভাইয়ের হাতে রাখী বাঁধলো রাজস্থানি মেয়ে–অবাক নেটিজেনরা

0
731

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 13, 2022, খবর News Hungama

রাখীবন্ধন এ ভাই এর হাতে রাখী পরিয়ে ভাই এর শুভকামনা করে বোন। সচারাচর এই দৃশ্যই দেখতে পাওয়া যায়। রাজস্থান এ দেখা গেল এক অন্য দৃশ্য যা দেখে চোখ কপালে উঠেছে নেট দুনিয়ার। বাঘ ভাইয়ের হাতে কিনা রাখী পরিয়ে দিচ্ছে এক বোন!

ভারতীয় বন দফতর অধিকর্তা সুশান্ত নন্দ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে একটি চিতাবাঘের হাতে রাখী বাঁধছে এক মহিলা। এই ছবি প্রকাশ্যে আসার পর বহু মানুষ এই ছবি শেয়ার করেছেন।কেউ আবার নিজের পোষ্যের হাতে রাখী পরিয়ে ছবি শেয়ার করেছে। কেউ ছবি টি দেখে ভয় ও পেয়েছেন। আবার কেউ কেউ মন্তব্য করেছেন ভালোবাসায় সব সম্ভব -হিংস্র পশুর মন ও জয় করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here