বাইক ও মোটরভ্যানের সংঘর্ষে আশঙ্কাজনক 5 জন যাত্রী

0
717

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 19, 2022, খবর News Hungama

নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটি বাইক ও মোটরভ্যানের মধ্যে। বাইক এর চালক সহ 5 জন যাত্রী আহত হয়। প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়ার মানবাজারের বড়পুর গ্রামের কাছে। আহতদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যাচ্ছে, মোটরভ্যানটি মানবাজার থেকে আসছিল আর বাইকটি মানবাজারের দিকে যাচ্ছিল। দুটি গাড়ির গতিবেগ ই স্বাভাবিক এর তুলনায় বেশি ছিল। একটি টার্নিং পয়েন্টে এসে দুটি গাড়ি মুখোমুখি চলে আসে। বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকাতে এরকম দুর্ঘটনা আগেও ঘটেছে। এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণের তেমন কোন ব্যবস্হা নেই। প্রশাসনের কাছে আর্জি খুব দ্রুত যেন এর ব্যবস্হা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here