বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদের ধার থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

0
680

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 4, 2022, খবর News Hungama

মদের ঠেকে বচসা আর তার জেরেই খুন–এমনই দাবি পরিবার সূত্রে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলায় মাদাকাটা এলাকায়। মৃতের নাম সঞ্জয় দাস।পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে মদ খাওয়ার জন্য বাড়ি থেকে বার হয় সঞ্জয়। তারপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায় নি। গভীর রাতে স্হানীয় লোকজন জানতে পারে দ্বারকেশ্বর নদের ধারে এই যুবকের রক্তাক্ত দেহ পড়ে আছে। বাঁকুড়া সদর থানায় খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য পাঠায়।পরিবারের দাবি,মৃতের দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। তাদের ধারনা দ্বারকেশ্বর নদের ধারে বসে বন্ধুদের সাথে মদ খাওয়ার সময় নিজেদের মধ্যে ঝগড়ার জেরেই খুন হয় সঞ্জয়। যদি ও বন্ধুদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনাটি খতিয়ে দেখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here