খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা ঘোষ এবং সুজিত গুহর নতুন ছবি ‘পরী এলো পৃথিবীতে”

0
713

NEWS HUNGAMA

কলকাতা, জুন 29, 2022, খবর News Hungama

বাংলা সিনেমার অধ্যায়ে শীঘ্রই স্থান পেতে চলেছে প্রিয়াঙ্কা ঘোষ এর নতুন ছবি পরী এলো পৃথিবীতে। এই ছবি শীঘ্রই মুক্তি পেতে চলেছে দর্শকদের সামনে। ২৮ শে জুন সন্ধ্যায় কলকাতার একটি হোটেলে প্রিয়াঙ্কা ঘোষ এন্টারটেইনমেন্ট এর পরিচালনায় এই সিনেমার কাস্ট দের নিয়ে একটি সাংবাদিক বৈঠকের পাশাপাশি ককটেল পার্টি এবং ডিনার এর আয়োজন করা হয়।

এই পার্টিতে উপস্থিত ছিলেন ছবির মুখ্য চরিত্রে থাকা ঋতুপর্ণা সেনগুপ্ত, সুমিত গাঙ্গুলী, খরাজ মুখার্জি সহ আরও অনেকে। সুমিত গাঙ্গুলী তার এই ছবি সম্পর্কে পুরো জার্নির কথা বলেন। তিনি বলেন এটা একটা অন্যরকম বাংলা ছবিতে কাজ করেছি। এই ছবিতে অভিনয় করার জানতে পারার পর থেকেই তিনি অনেক আগ্রহী ছিলেন। এই ছবিতে কাজ করতে পেরে তিনি অনেক খুশি। এছাড়াও খরাজ মুখার্জি সহ আরও অনেক অভিনেতা তাদের মতামত পোষণ করেন। দর্শকদের এই ছবি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন।

এই ছবির পরিচালক প্রিয়াঙ্কা ঘোষ এবং সুজিত গুহ জানান, এই ছবিটি একটি রূপকথার গল্পের ধাঁচে নির্মিত। এই ছবির পরী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এছাড়া আরও বলেন ছবির নামের মধ্যেই পুরো সিনেমাটির গল্প লুকিয়ে রয়েছে। প্রিয়াঙ্কা ঘোষ এন্টারটেইনমেন্ট এর এটি প্রথম ছবি। প্রিয়াঙ্কা ঘোষ জানান এই ছবিটির জন্য আর কিছুদিন অপেক্ষা করতে। খুব শীঘ্রই এই নতুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সর্বশেষে এই পার্টিতে উপস্থিত হন ছবির মুখ্য চরিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি জানান এই ছবিটি পুরোপুরি অন্যরকম। এই ছবিতে কাজ করতে পেরে তিনি খুব আপ্লুত। তিনি তার ১০০% দিয়ে এই ছবিটি তে কাজ করেছেন এবং এই ছবিটির গল্প নিয়ে তিনি খুব আশাবাদী। দর্শকরা যাতে এই ছবিটি দেখে এই অনুরোধ করেছেন এছাড়াও তিনি বাংলা সিনেমার পাশে দাড়ানোর আহ্বান করেছেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here