এবার আর শিক্ষক নিয়োগে নয়, খোদ শিক্ষাকেন্দ্রে দুর্নীতি –শিক্ষিকার বদলে ক্লাস নিচ্ছে ইলেকট্রিক মিস্ত্রী

0
705

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 23, 2022, খবর News Hungama

প্রধান শিক্ষিকার বদলে স্কুলে এসে ক্লাস নিচ্ছে তার ইলেকট্রিক মিস্ত্রী স্বামী। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার খেজুরডাঙ্গা শিশু শিক্ষাকেন্দ্রে। বিগত কয়েক মাস ধরে এমনই ঘটে আসছে বলে অভিযোগ অভিভাবকদের। এছাড়াও অভিভাবক দের আরও অভিযোগ, স্কুলের মিডডে মিলের রান্নাও অত্যন্ত নিম্নমানের হয়। এই সমস্ত কারণে অভিভাবকরা নকল শিক্ষক হটাও বলে বিক্ষোভ দেখায়। তাদের মতে আসল শিক্ষককে স্কুলে আসতে হবে।
আগে স্কুলে চারজন শিক্ষিকা থাকলেও বর্তমানে শিক্ষিকার সংখ্যা দুই। তার মধ্যে আবার একজন গত কয়েকমাস ধরে অসুস্থতার কারণে স্কুলে আসছে না। এই অবস্থায় স্কুলের পড়াশোনা যে খারাপ হচ্ছে তা বুঝতে পেরে অভিভাবকরা বিক্ষোভ দেখিয়ে বলেন, এভাবে চলতে পারে না। এই ব্যাপারে ওই শিক্ষিকার স্বামীকে জিজ্ঞাসা করলে তিনি সব স্বীকার করে নেন। তবে এটাও বলেছেন তিনি রোজ স্কুলে আসেননা। মাঝে মাঝে স্ত্রী অসুস্থ হয়ে পড়লে স্কুলে আসেন। অন্যদিকে দেগঙ্গার পঞ্চায়েতে জানানো হলে সেখান থেকে উত্তর আসে যদি এলাকার বাসিন্দাদের অর্থাৎ অভিভাবকদের অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে উপযুক্ত ব্যবস্হা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here