এখন এক ক্লিকেই “শেষের গল্প”, আসছে ‘Klikk’ -এ

0
746

 

News Hungama

কলকাতা, মে 7, 2022 খবর News Hungama:

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা উপন্যাস সকলের ভিষণ কাছের। অমিত-লাবণ্যর এই সম্পর্কের ধাঁচ, তাদের প্রেম, যেন এক ভিন্ন জগতের নিয়ে যায় মানুষকে। জিৎ চক্রবর্তী পরিচালনার কাজে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রনাট্যের স্বাদ দিয়েই হাতে খড়ি করলেন তিনি। ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্কর। ছবির নাম শেষের গল্প।

অমিত-লাবণ্য, একে অন্যের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যারা দুরে সরে গেছিল প্রাপ্ত বয়সে, তিরিশ বছর পরই তাদের মধ্যে জমে থাকা পুরনো আবেগ, রাগ অনুরাগ আবারও সামনে এসে ধরে দিল। এমনই ছকে বাঁধা তাদের জীবনের প্রেম কাহিনী। সামান্য অবসর নিয়ে লাবণ্য চলে আসে বৃদ্ধাশ্রমে, আর তার মালিক ছিলেন অমিত। শেষ বয়েসে পুনরায় মুখোমুখি লাবণ্য-অমিত। আবারও একবার ঝালিয়ে নেওয়া অতীতের সুখ-দুঃখ, মান-অভিমানের পালা।রবি ঠাকুর তাঁর শেষের কবিতায় অমিত-লাবণ্যের গভীর প্রেমকে বইয়ের পাতায় তুলে এনেছিলেন ৷ কিন্তু গভীর হলেও সেই প্রেম ছিল অসম্পূর্ণ ৷ বিচ্ছেদের যন্ত্রণায় সেই প্রেম পূর্ণতা পায়নি। আর এরপর থেকেই ‘ শেষের গল্পের ‘ শুরু।

জিৎ চক্রবর্তীর প্রথম ছবি এটি। এই ছবিটি বড়ো পর্দায় মুক্তি পেয়েছিলো ২০১৯ এর ১৯ শে জুলাই। এই ছবিটিকে আবার নতুন ভাবে দর্শকদের কাছে তুলে ধরতে চেয়েছেন জিৎ। যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল প্লাটফর্ম এর দিকে দর্শক দের ঝোঁক যে একটু বেরেছে সেটা বলাই বাহুল্য। ডিজিটাল দর্শকদের কথা মাথায় ভেবে Klikk অ্যাপে শেষের গল্প আনতে চলেছেন ছবির পরিচালক জিৎ।

গত শুক্রবার ৬ ই মে ‘ভূতের রাজা দিলো বর’ রেস্টুরেন্ট এ এই ছবির klikk এ মুক্তির তারিখ এবং ট্রেইলার লঞ্চ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক জিৎ চক্রবর্তী, খরাজ মুখার্জি, মমতা শঙ্কর, সুমনা দাস, সঙ্গীত শিল্পী জয় সরকার প্রমুখরা। ছবির পরিচালক জানান আগামী ২০ তারিখ থেকে এই ছবি ‘ Klikk ‘ অ্যাপে দেখা যাবে। Klikk অ্যাপে সবাইকে এই ছবি দেখার জন্য অনুরোধ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here