অসুস্থতার কারণে তিন দিনের বেশি ছুটিতে জবাবদিহি ট্রাফিক পুলিশের

0
678

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 12, 2022, খবর News Hungama

ছুটি নিয়ে নতুন ঘোষণা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের। এ বার থেকে কেউ যদি তিন দিনের বেশি অসুস্থতার কারণে ছুটি নেন তাহলে কলকাতা ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেনট দের যেতে হবে ডিসি ট্রাফিকের জবাবদিহি ঘরে। সেখানে ছুটির জবাবদিহি করতে হবে এবং অসুস্থতা সংক্রান্ত নথি জমা দিতে হবে।
পুলিশ সূত্রে খবর ট্রাফিক গাডের ওসি এবং ট্রাফিক পুলিশের অ্যাসিসট্যানট কমিশনারদের উদ্দেশ্য এই নিদের্শিকা টি জারি করা হয়েছে। তবে অন্যান্য কিছু পদের জন্য ছাড় দেওয়া হয়েছে। তার থেকে বেশি ছুটি হলে তাদেরকে ও যেতে হবে জবাবদিহি করতে অর্ডারলি রুমে। তবে পুলিশকমীদের অনেকের দাবি,এরকম হলে অনেকে পুরোপুরি সুস্থ না হয়ে কাজে যোগ দিলে বড়সড় বিপদের সম্ভাবনা থাকবে। এমন ঘোষণায় পুলিশকর্মীদের মধ্যে রাগ ওঅবসাদ বৃদ্ধি র আশংকা ও করছেন অনেকে। ছুটি নিয়ে সমস্যা র কারণে উর্দিধারীর গুলি চালানোর মতো অনেক ঘটনা ঘটেছে –এবার আবার তেমন ঘটনা ঘটবে না তো– প্রশ্ন অনেকেরই মনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here