অর্পিতা র এলআইসি র টাকা জমা দিতেন পার্থ –বিস্ফোরক মন্তব্য ইডির

0
681

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 19, 2022, খবর News Hungama

প্রাক্তন মন্ত্রী তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার জীবনবীমার কিস্তি দিতেন। এই সংক্রান্ত মেসেজও পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইলেই আসত–আদালতে এমনই দাবি ইডির আইনজীবীর। ব্যাঙ্কশাল আদালতে তাদের জামিন খারিজ হয়ে যায় এবং 31শে আগষ্ট পর্যন্ত জেল হেফাজতেরই নির্দেশ দেন বিচারক।

ইডি সূত্রের খবর,অর্পিতার নামে 2012 সালে 30টি ও 2015 সালে 3টি এলআইসি করা হয়। বিনিয়োগের পরিমানও বিপুল অঙ্কের। কেন্দ্রীয় তদন্ত কারি সংস্থার আইনজীবীর তরফে জানানো হয়, প্রাক্তন মন্ত্রীর মোবাইল স্ক্যান করে জানা গেছে অর্পিতার জীবনবীমার কিস্তি পার্থই দিতেন। এমনকি তাঁর মোবাইলে কিস্তি মেটাতে হবে বলে বেশ কিছু মেসেজও রয়েছে। 31শে আগষ্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার আর অর্পিতার ঠিকানা আলিপুর মহিলা সংশোধনাগার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here