অনুব্রত তদন্তে শেষ পর্যন্ত সেই ইডি! বিস্ময় প্রকাশ তৃণমূলের

0
666

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 27, 2022, খবর News Hungama

গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করেছে অনুব্রত মন্ডল কে। কিন্তু কতটা কি উদ্ধার করতে পেরেছে তাই নিয়ে চলছে সন্দেহ। একের পর এক বিভিন্ন তদন্তে সিবিআইয়ের ভূমিকা ও সাফল্য নিয়ে প্রশ্ন উঠছে বারবার।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি তে সিবিআই সম্পর্কে হতাশ হয়ে বলেছিলেন — নোবেল চুরির মতো হয়ে যাবে না তো। এই পরিস্থিতিতে সিবিআইয়ের ব্যর্থতা কে আরও একবার খুঁচিয়ে দিল তৃণমূল। তৃণমূলের ব্যঙ্গাত্মক মন্তব্য –গরু পাচার মামলায় সিবিআই অনুব্রতর বিরুদ্ধে কোন তল পাচ্ছে না বলেই কি শেষমেশ ইডির ভরসা! জেল হেফাজতে রয়েছে বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত। কিন্তু সিবিআই কি আদৌও কোন জোরালো তথ্য পেয়েছে অনুব্রতর বিরুদ্ধে –এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনীতি মহল থেকে সর্বত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here