অনুব্রত কান্ডে হাসপাতাল সুপারের বিস্ফোরক মন্তব্য –উঠে এল নতুন তথ্য

0
650

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 13, 2022, খবর News Hungama

গরু পাচার মামলায় সিবিআই অনুব্রত মন্ডল কে গ্রেফতার করার আগে দশবার তলব করেন। একবার ছাড়া বাকি নয়বার অসুস্থতার অজুহাতে তলব এড়িয়ে গেছেন।এসএসকেএম ফিরিয়ে দেওয়ার পর বোলপুর হাসপাতালের চিকিৎসক অনুব্রতকে বাড়িতে রেস্ট নেওয়ার কথা বলেন। পরে তিনি নিজেই জানান হাসপাতালের সুপারের আদেশ মেনেই তিনি এসব পরামর্শ দিয়েছেন। অবশেষে মুখ খুললেন হাসপাতালের সুপার বুদ্ধদেব মুরমু। তিনি জানান যে তিনি চিকিৎসক কে অনুব্রতর বাড়িতে পাঠিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী র নির্দেশে।এব্যাপারে বিকাশ রায়চৌধুরী বলেন অনুব্রতর বাড়ি থেকে ফোন এসেছিল, জানিয়েছিল উনি অসুস্থ তাই সুপারকে জানানো হয়েছিল কোন নির্দেশ দেওয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here