SSC দুরনীতি তে আরও একবার টাকার পাহাড়! যা দেখে স্তম্ভিত ইডি আধিকারিক থেকে আমজনতা

0
594

NEWS HUNGAMA

কলকাতা, জুলাই 28, 2022, খবর

ধাপে ধাপে ভোট গননার মতো চলছে নোট গননা।টালিগঞ্জ কে ছাপিয়ে গেল বেলঘরিয়া। অরপিতা মুখোপাধ্যায় র টালিগঞ্জ এর ফ্ল্যাট থেকে ২১কোটি টাকা উদ্ধার হওয়ার পর অনেকই মন্তব্য করেছিলেন -‘এ হিমশৈল র চূড়া মাত্র নয়তো ‘।কথাটা খানিকটা যেন বাস্তবে পরিণত হয়ে গেল –মাত্র কয়েকদিনের মধ্যেই বেলঘরিয়া র ফ্ল্যাট থেকে ৩০কোটি টাকা। শুধু টাকাই নয় উদ্ধার করা হয়েছে ৩কেজি সোনার বার এবং বেনামী সম্পত্তির দলিল।যদিও এই অংকের কোন সিজার লিস্ট ইডি আধিকারিক রা দেননি। সঅংখা টা কোথায় গিয়ে দাঁড়াবে তাই ভাবাচ্ছে সবাই কে।যদি ও ইডি র ধারণা তা ১০০ কোটি ছাপিয়ে যেতে পারে।

শিক্ষক দের মানুষ গড়ার কারিগর বলা হয় অথচ আজকের দিনে সেই শিক্ষক নিয়োগ চলছে টাকার মাপকাঠি যে-কোনো যোগ্য তার মাপকাঠি তে নয়।একজন প্রাথমিক শিক্ষক সেই অংকের সমাধান করতে পারছেন না যা ছাত্র রা করে দেখাছে।শিক্ষকদের এমন বেহাল অবস্থার জন্য দায়ী আজকের শিক্ষা ব্যবস্থা -এমন টাই দাবি অধিকাংশ অভিভাবক দের।প্রাক্তন শিক্ষামন্ত্রী ধরা পড়ছেন টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি করে দেওয়ার অভিযোগে– এর থেকে লজ্জার বাংলার মানুষের কাছে কিছু হতে পারে না।ঠিক কতজন এর চাকরি এভাবে হয়েছে, শিক্ষার অ,আ,ক,খ না জানা কতজন শিক্ষক বিভিন্ন স্কুলে ছড়িয়ে রয়েছে তা সময় বলে দেবে।টাকার পরিমাণ ক্রমশ প্রকাশ্য।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here