Home Blog Page 55

প্রতারণার অভিযোগে ডেবরায় গাছে বেঁধে মার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে

0

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 4, 2022, খবর News Hungama

টাকা দিয়ে চাকরি বর্তমানে যেন জলভাত। তবে এক্ষেত্রে গল্পটা একটু অন্য। লক্ষাধিক টাকার বিনিময়ে ও পেলেন না চাকরি। বারবার চেয়েও ফেরত ও পাননি ঘুষ দেওয়া টাকা। শেষমেশ ধৈর্য হারিয়ে প্রতারককে গাছে বেঁধে মারধর। ঘটনাটি ঘটেছে ডেবরায়। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা দিলীপ পাত্র, অরুন হাঁসদার নামে একজনের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছিল।কিছদিন রেলের একটি ওয়ার্কশপে প্রশিক্ষণেও পাঠিয়েছিল অরুনকে। কিন্তু শেষ পর্যন্ত চাকরি মেলেনি। এরপর অরুন টাকা ফেরত দেওয়ার জন্য দিলীপ কে চাপ দেয়। কিন্তু কাজ না হওয়ায় টাকা ফেরত না পেয়ে দিলীপের বাড়িতে হাজির হয়ে তাকে তুলে এনে গাছে বেঁধে মারধর করা হয়। বেশ কয়েক ঘন্টা তাকে বেঁধে রাখা হয়। পরে খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে।যদি ও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেননি দিলীপ পাত্র।

গত 1-3 সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ইন্সটিটিউট অব কোম্পানি সেক্রেটারিজ অব ইন্ডিয়ার 50তম জাতীয় সম্মেলন

0

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 4, 2022, খবর News Hungama

গত 1-3 সেপ্টেম্বর  ইন্সটিটিউট অব কোম্পানি সেক্রেটারিজ অব ইন্ডিয়া কলকাতায় তাদের 50 তম জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। এ বছর এই সম্মেলনের মূল ভাবনা সি এস: সুশাসন ও সমৃদ্ধির বিশ্বগুরু। 1972 সাল থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী ভি ভি গিরির হাত ধরে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু। আর তখন থেকেই এটি সুনাম ও সুদক্ষ কার্য পরিচালন বিধির প্রতি ন্যায্য বিচার করে আসছে।

এই বছর, 50 তম সংস্করণে 3-দিনের হাইব্রিড কনভেনশনটি আগামী বছরগুলিতে দেশের শাসন কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে কোম্পানি সচিবদের দৃষ্টান্তমূলক ভূমিকা অন্বেষণ করাকেই তাদের মূল উদ্দেশ্য রুপে নির্বাচিত করেছে। এছাড়াও উদীয়মান প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোচনা করার জন্য এটি নিয়ন্ত্রক, শিক্ষাবিদ, শিল্প নেতা, পেশাদার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে পারস্পরিক আদানপ্রদানের লক্ষ্যে এই মঞ্চ ব্যবহৃত হবে। এখানে উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানে আরো কিছু   নির্বাচিত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে যা আগামী দিনে খুবই প্রাসঙ্গিক হিসেবে মনে করা হচ্ছে।

সেগুলি হলো নিম্নরূপ আইন ও বিচার বিভাগীয় সংস্কার: শাসন ও স্থায়িত্বকে পুনরুজ্জীবিত করা বিষয়ে জোর দেওয়া। সিএস: ইন্ডিয়া ইনকর্পোরেটেড গভর্ন্যান্স এবং কর্পোরেট এক্সিলেন্স ফোস্টারিং।

ESG: সুদুরপ্রসারী ও সুস্থায়ী ভবিষ্যতের জন্য পরবর্তী একধাপ এগিয়ে যাওয়া। বিশ্বগুরু ভারত: আধুনিক কর্পোরেটের জন্য প্রাচীন জ্ঞানের আলোকবর্তিকা প্রদান করা। সর্বোপরি কৃত্রিম বুদ্ধিমত্তা: কর্পোরেট প্রশাসনের পরিবর্তনশীল পটভূমি।

নুসরাত জাহান ল্যাটিন কোয়ার্টার পুজো কালেকশন #RealYoubyLQ লঞ্চ করেছেন

NEWS HUNGAMA

কলকাতা, সেপ্টেম্বর 1, 2022, খবর News Hungama

গণেশ চতুর্থীর উপলক্ষ্যে, ল্যাটিন কোয়ার্টার্স, কলকাতা, তাদের নতুন উৎসব পরিসর  #RealYouByLQ এর সাথে দুর্গা পুজোর অনুভূতি আনতে প্রস্তুত। ল্যাটিন কোয়ার্টার্স হল একটি প্রিমিয়াম পশ্চিমী মহিলাদের পোশাকের ব্র্যান্ড যার ডিজাইনের উপর ফোকাস রয়েছে যা 2006 সালে এর সূচনা থেকে গুণমান এবং উদ্ভাবনের নীতিগুলিকে সমর্থন করে৷ গুণমানের প্রতি অটুট প্রতিশ্রুতি সহ, তারা সেরা উপকরণ এবং রঙ ব্যবহার করে পণ্যগুলি তৈরি করতে যা শীর্ষে রয়েছে৷

টলিউডের অন্যতম প্রশংসিত অভিনেত্রী নুসরাত জাহান এই আশ্চর্যজনক সংগ্রহের উদ্বোধনের অংশ ছিলেন। তিনি ল্যাটিন কোয়ার্টার্স পুজো সংগ্রহ #RealYoubyLQ কে খুব উত্কৃষ্ট, এবং তার ব্যক্তিগত স্টাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেছেন! তিনি বলেন “ল্যাটিন কোয়ার্টার্স তাদের পুজো সংগ্রহ চালু করেছে এবং আমি মনে করি যে কলকাতার লোকেরা এটিকে খুব আকর্ষণীয় মনে করবে।”

 

ল্যাটিন কোয়ার্টার্সের সহ-প্রতিষ্ঠাতা, মিঃ সৌরভ ঝিংগান  বলেছিলেন, “ল্যাটিন কোয়ার্টার্স পুজো কালেকশন, #RealYoubyLQ, রিয়েল ইউকে আলিঙ্গন করে। এটি উগ্র, স্বাধীন এবং শক্তিশালী কলকাতার মহিলাদের সম্পর্কে। আমরা নুসরাতকে অনুগ্রহ করে ইভেন্টটি উপভোগ করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে তিনি এই সমস্ত কিছুকে মূর্ত করে তোলেন এবং আমরা যা দাঁড়িয়েছি তার চেতনাকে মূর্ত করে তোলে!”

ল্যাটিন কোয়ার্টার্স বর্তমানে দেশব্যাপী 250টিরও বেশি অবস্থানে পাওয়া যাচ্ছে নামীদামী দোকান, শীর্ষ ডিপার্টমেন্টাল স্টোর যেমন- প্যান্টালুন, শপার্স স্টপ, লাইফস্টাইল এবং সারা দেশে সমস্ত প্রধান অনলাইন পোর্টাল যেমন Myntra, Nykaa fashion এবং Amazon-এর মাধ্যমে।

Twine Tales – এর কারুকার্যের সংমিশ্রনে দুর্গাপূজার সংগ্রহ শুরু

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 31, 2022, খবর News Hungama

8/1C হিন্দুস্তান পার্ক, – 700029-এ অবস্থিত তাদের দোকানে তার দুর্গা পূজা সংগ্রহ চালু করেছে। হস্তশিল্পের বিভিন্ন ধরণের শাড়ির গর্ব করে, এই সর্বশেষ সংগ্রহটি একটি উদযাপন সংস্কৃতি, ঐতিহ্য এবং আধুনিকতা একসাথে আসছে। ঐতিহ্যগত ফ্যাশন তাদের ঐতিহ্যবাহী বুনন কৌশলগুলির সাথে ধীর জীবনযাপনের উদ্রেক করে এবং একটি আধুনিক মোড় নিয়ে তাদের জীবন্ত করে তোলে। Twine Tales-এ অভিজ্ঞ এবং দক্ষ কারিগরদের দ্বারা বোনা বাংলা জুড়ে ঐতিহ্যবাহী তাঁতের একটি অবিরাম ভাণ্ডার রয়েছে।

Twine Tales-এর মালিক সংহিতা দে মৌলিক বলেন, “দুর্গা পূজা ভারতের সবচেয়ে ব্যাপকভাবে উদযাপিত উৎসবগুলির মধ্যে একটি এবং সেই পাঁচটি দিন প্রত্যেক বাঙালির জন্য আবেগের এক ধারা। উদযাপনের এই চেতনায়, ক্লাসিক এবং সমসাময়িক উভয় ধরনের ড্রেপের পরিসর সহ আপনাকে “ষষ্ঠী” থেকে “দশমী” পর্যন্ত সাজাতে পেরে আমরা আনন্দিত। আমরা লাইটওয়েট, বেবি সফট, জমকালো কালেকশন লঞ্চ করতে পেরে আনন্দিত এবং আমরা আমাদের গ্রাহকদের আমাদের দোকানে এই একচেটিয়া উৎসবের পরিসর ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

সংহিতা আরও যোগ করেছেন, “সুতলী গল্প হল প্রত্যন্ত গ্রাম থেকে দক্ষ শিল্পী এবং তাঁতিদের মধ্যে সহযোগিতা নিয়ে আসার একটি প্রয়াস এবং শাড়ি প্রেমীদের কাছে তাদের হাতের কাজ উপলব্ধ করে এবং বাংলার তাঁত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আবেগের মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা।”

Twine Tales নামের অর্থ হল একত্রে জোড়া দেওয়া সুতার গল্প; তাই এটি থ্রেডের গল্প যা শুধুমাত্র ফ্যাব্রিক তৈরি করে না বরং এর চটকদার এবং ক্লাসিক ডিজাইনের মিশ্রণের সাথে জাদু বুনেছে। বাংলার তাঁতিদের সাহায্য করার জন্য আন্তরিক প্রচেষ্টার সাথে মহামারী পরবর্তী বাজারে টুইন টেলস শুরু করা হয়েছিল, যারা প্রত্যাশায় উত্পাদন করেছিল এবং কোনও ক্রেতা খুঁজে পায়নি। মালিক দোকানের সমন্বয়ের সাথে যা যায় তা বেছে নেন এবং সেগুলিকে এক জানালার নিচে প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করতেন যে তিনি ঐতিহ্যবাহী এবং মুগ্ধকর তাঁত তৈরির তার আবেগকে একটি সফল ব্যবসায়িক উদ্যোগে রূপান্তর করতে পারেন।

Twine Tales হল একটি জাদু ভরা বাজার যা শিল্প এবং কারিগরদের গল্প বলার প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত কারুশিল্পের একটি বিন্যাস প্রদর্শন করে। তারা ধীর জীবনযাপনের উদ্রেক করার জন্য চিন্তাশীল ফ্যাশন বলে এবং তাই আমাদের গ্রহে একটি কম কার্বন ছাপ রেখে যায়!

মহিলাদের হাতে তৈরি বিশেষ নাড়ু দিয়ে পূজিত হবে গ্রীণ পার্ক ব্লক বি-র মহিলাবৃন্দের গণেশ প্রতিমা

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 31, 2022, খবর News Hungama

মহিলাদের হাতে তৈরি বিশেষ নাড়ু দিয়ে উদযাপিত হবে গ্রীণ পার্ক ব্লক বি-র মহিলাবৃন্দ দ্বারা আয়োজিত এই বছরের গণেশ পুজো।

আজ উদ্বোধনের প্রাক মুহুর্তে স্থানীয় মহিলাদের তরফে সুজাতা দাস জানান, “সৌভাগ্যের দেবতা রূপে চর্চিত বিঘ্নবিনাশক পার্বতীপুত্র গজানন গণেশ। পল্লিবাসীর সামগ্রিক মঙ্গল চেয়েই আমাদের এই গণেশ আরাধনা।”

এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করছে লেকটাউন গ্রীণ পার্ক ব্লক বি মহিলাবৃন্দ আয়োজিত গণেশ পুজো। সাংবাদিকদের সামনে রত্না দলুই, পূজা দলুই, মমতা দেব, মালা দেবগুপ্ত, শিবানী দাস একযোগে জানিয়েছেন, “সমাজে পুরুষের পাশাপাশি মহিলারাও আজ সর্বক্ষেত্রে আগুয়ান। এরই প্রমাণ রূপে আমাদের এই গণেশ পুজো।”

এই বছর এখানকার পুজোর উদ্বোধন করেছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার হোসেন মুস্তাফি। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় ও প্লাস সাইজ মডেল অ্যাগনেস সোনিয়া এম রমানি।

পরে পুজো মণ্ডপে একে একে আসেন পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপন ও জরুরী পরিষেবা বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুজিত বোস, পুজোর মুখ্য উপদেষ্টা তথা দক্ষিণ দমদম পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি কৃষ্ণপদ দত্ত, পুজোর বিশেষ অতিথি দক্ষিণ দমদম পৌরসভার উপ পৌরপ্রধান নিতাই দত্ত প্রমুখ ব্যক্তিবর্গ।

এই বছর সুচারুভাবে পুজো সংগঠিত করতে মহিলাবৃন্দ-কে অকৃপণ ভাবে সহায়তা করেছেন স্থানীয় নাগরিক শুভেন্দু গাঙ্গুলী।

পুজো প্রসঙ্গে শুভেন্দুবাবু জানিয়েছেন, “গণপতি গনেশ ঋদ্ধি সিদ্ধি-র অধিপতি। ব্যাবসায়ী সমাজ এই দেবতাকেই ব্যবসার অধীশ্বর রূপে মেনে থাকেন। আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলের সাথে এই এলাকাও যাতে ব্যাবসায়িক সাফল্য পায় সেই চিন্তা করেই এই পুজোর আয়োজন।”

পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হওয়ার পরেই কপাল ফেরে প্রসন্নর

0

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 31, 2022, খবর News Hungama

2014 সালে শিক্ষামন্ত্রী হন পার্থ চট্টোপাধ্যায়। তার ঠিক বছর দুয়েকের মধ্যেই ভোল বদলে যায় তাঁর আত্মীয় শিক্ষক নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্নর। 2016 সালে এক ব্যবসায়ীর কাছ থেকে রাজারহাটে 200 বিঘা জমি কিনে প্রায় তাক লাগিয়ে দেয় সাদামাটা প্রসন্ন।তদন্তে নেমে সিবিআই জানতে পারে 150কোটি টাকা দিয়ে ঐ জমি কিনেছিল প্রসন্ন।শুধু রাজারহাটের জমি নয়,প্রসন্নের নামে রয়েছে একাধিক হোটেল, রিসর্ট। এক চিলতে ঘরে বসবাসকারী প্রসন্ন হঠাৎ অল্প সময়ের মধ্যে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠতে পারলেন সেটাই ভাবাচ্ছে সিবিআই কে।

অনুব্রত মামলার বিচারক হুমকি মামলায় গ্রেফতার বর্ধমানের আইনজীবী সুদীপ্ত রায়

0

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 31, 2022, খবর News Hungama

গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন অনুব্রত মন্ডল। সেই মামলায় সিবিআই এর বিশেষ আদালতে বিচারক কে হুমকি দেওয়া হয় যদি অনুব্রতের জামিন না হয় তাহলে বিচারক কে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেখা দিল ঘটনার নয়া মোড়। গ্রেফতার হলেন বর্ধমানের আইনজীবী সুদীপ্ত রায়। সোমবার বড়নীল পুর মোড়ে তাঁর বাড়িতে তল্লাশি চালায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বিচারককে যে হুমকি চিঠি দেওয়া হয়েছিল তাতে নাম হিসাবে ছিল বর্ধমাব এক্সিকিউটিভ মেজিস্টিস আদালতের হেড ক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায়ের নামে।চিঠি পাঠানোর এই ঘটনাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। বাপ্পা চট্টোপাধ্যায় পুলিশের কাছে সুদীপ্তর নামে পুলিশের কাছে অভিযোগ করলে সেই সূত্র ধরেই সুদীপ্তর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সুদীপ্ত কে গ্রেফতার করে।তবে এই ঘটনায় অনুব্রত নিজেই বলেছিলেন তিনি এই ঘটনার সিবিআই তদন্ত চান। অবশেষে পর্দা ফাঁস হল।

কেষ্ট কন্যা সুকন্যার বিরুদ্ধে নয়া তথ্য সিবিআইয়ের হাতে

0

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 31, 2022, খবর News Hungama

অনুব্রত মন্ডল কন্যা সুকন্যা মন্ডল প্রাথমিক স্কুলের শিক্ষিকা হলেও স্কুলের ছাত্র ছাত্রীরা সেভাবে দিদিমণি কে স্কুলে দেখেনি। শুধু তাই নয়, এই অভিযোগ ও উঠে যে টেট পাস না করেই নাকি চাকরি ও পেয়েছে। এহেন সুকন্যার নামে একাধিক তথ্য পেয়েছেন সিবিআই। আগে একাধিক কোম্পানির হদিস মিলেছিল। আর এবার সুকন্যার নামে কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ পেল সিবিআই। ভবিষ্যতে আর কি কি তথ্য উঠে আসে সেটা নিয়েই কৌতুহল রাজ্যবাসীর। সিবিআই সূত্রের খবর, প্রায় 120 কাঠা জমির খোঁজ পাওয়া গেছে সুকন্যার নামে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, একজন প্রাইমারি স্কুল শিক্ষিকা কি করে এত বিপুল পরিমান সম্পত্তির মালিক হলেন কি করে? সুকন্যা মন্ডলের নামে উদ্ধার হওয়া সম্পত্তির পেছনে রহস্যটা কি তাই খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।

অবশেষে কলকাতার অফিসে ইডির তলব অভিষেককে

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 31, 2022, খবর News Hungama

গতকাল অর্থাৎ সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে কালই হয়তো অভিষেক কে নোটিশ পাঠানো হতে পারে। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। কয়লা কেলেঙ্কারী তদন্তে আগামী 2রা সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ইডি তলব করেছে কলকাতার অফিসে। এর আগে যতবার অভিষেক কে ইডি দিল্লির অফিসে তলব করেছিল, প্রত্যেকবার অভিষেক কলকাতার অফিসে ডেকে পাঠানোর কথা বলেছিলেন। অবশেষে তাই হল। কলকাতার অফিসেই হাজিরা দিতে হবে অভিষেককে।

এবার স্বাস্থ্য বিভাগে দুর্নীতির অভিযোগের কাঠগোড়ায় বাঁকুড়া

0

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 31, 2022, খবর News Hungama

ফেলো কড়ি মাখো তেল -এর মতো ব্যাপার — টাকা দাও, চাকরি নাও। টাকা দিলে চাকরি করে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে অনেকের কাছ থেকে টাকা নিয়েছিলেন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের গ্রুপ ডি কর্মী রাজেশ গুপ্তা। কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। এমনকি প্রকাশ্যে টাকা নেওয়ার ভিডিও ভাইরালও হয়েছে। কিন্তু এসব স্বত্বেও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। জোর গলায় মিডিয়ার সামনে বলছেন টাকা নেননি। এই একই অভিযোগ উঠছে বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালের গ্রুপ ডি কর্মী অশোক মুখী র বিরুদ্ধে। অভিযোগ তিনি রাজেশের সঙ্গী। তিনি ও সরকারী চাকরি করে দেওয়ার কথা বলে লক্ষাধিক টাকা হাতিয়েছেন। অভিযোগকারীদের বক্তব্য, থানায় অভিযোগ জানিয়ে ও কোন লাভ হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয় তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি,পাওয়া গেলে যথাযথ ব্যবস্হা নেওয়া হবে।